ফাইল ছবি
বিনোদন

ক্রিকেটারকে বিয়ে করছেন পূজা!

বিনোদন ডেস্ক: বলিউডে একের পর এক বিয়ের সানাই বাজে চলেছে। পরিণীতি চোপড়ার পর এবার বিয়ের পাত্রী অভিনেত্রী পূজা হেগড়ে।

আরও পড়ুন: রাঘবের চেয়ে পরিণীতির আয় বেশি

শোনা যাচ্ছে, বিয়ের মোটামুটি সব কিছুই নাকি তৈরি। শিগগিরই নিজের বিয়ের খবর সবার সামনে আনবেন এ নায়িকা।

বলিউড সূত্র বলছে, বেশ কিছুদিন ধরে মুম্বাইয়ের এক জনপ্রিয় ক্রিকেটারের সাথে মেলামেশা করছেন পূজা। তার সাথেই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী। তবে এখনই বিয়ে নিয়ে মুখ খুলতে নারাজ পূজা। কে এই ক্রিকেটার, তাও ফাঁস করছেন না কেউ।

আরও পড়ুন: কলকাতার সিনেমায় অপূর্ব

যদিও সিনেমার ক্যারিয়ারে এ পর্যন্ত খুব বেশি সফল নন এই বলিউড সুন্দরী। হৃতিকের সাথে মহেঞ্জোদারো’র হাত ধরে বলিউডে পা রাখেন তিনি। এরপর একে একে ‘সার্কাস’ ও ‘বিস্ট’ ছবিতে দেখা যায় তাকে। পূজাকে সালমানের সাথে জুটি বেঁধে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতেও দেখা গেছে।

সেই পূজা হেগড়ের মন চুরি করলেন কে এই ক্রিকেটার? এ নিয়ে কেউ মুখ না খুললেও বলিপাড়ার বাতাসে ভাসছে জাতীয় ক্রিকেট দলের টপ অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ারের নাম। শিগগিরই নাকি এ গুঞ্জনে পানি ঢালবেন অভিনেত্রী। নাম জানতে অপেক্ষা করতেই হচ্ছে।

আরও পড়ুন: নুশিনের নতুন গান

সালমানের চেয়ে প্রায় ২৪ বছরের ছোট এ অভিনেত্রী। পূজার সাথেই নাকি আগামী ২ টি ছবি সই করেছেন সালমান। এর সুবাদে সালমানের সাথে পূজার আলাপ ও বন্ধুত্ব রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা