ছবি-সংগৃহীত
বিনোদন

রাঘবের চেয়ে পরিণীতির আয় বেশি

বিনোদন ডেস্ক : গত ২৪ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরে সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডা। তিন দিন ধরে চলে তাদের রাজকীয় বিয়ের আয়োজন।

আরও পড়ুন : কলকাতার সিনেমায় অপূর্ব

ইতমধ্যে আম আদমি পার্টির নেতার এ জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজনে বিরোধীরা খোঁচাও দিয়েছেন।

জানা যায়, বিয়েতে খরচ ছাড়িয়ে গেছে কোটির উপরে। এছাড়াও সামনে দেশের বড় ২ শহরে রয়েছেন প্রীতিভোজের অনুষ্ঠান।

রাঘব-পরিণীতির বিয়েতে হাজির ছিলেন বিনোদন, রাজনীতি ও ক্রীড়া জগতের রথি মহারথিরা। সবারই জানার আগ্রহ ছিল বিয়েতে কী কী উপহার পেলেন তারা।

আরও পড়ুন : রাশমিকার সাথে কাজ করতে চান বিজয়

এ যুগল নিজেদের জীবনের এমন গুরুত্বপূর্ণ দিনে অতিথিরা কোনো উপহার নিয়ে আসুন, তা চাননি । আগে থেকেই সবাইকে অনুরোধ করা হয়েছিল কেউ যেন উপহার নিয়ে না আসেন।

তারা শুধুমাত্র রীতি অনুযায়ী ‘মিলনি’ অনুষ্ঠানে মাত্র ১১ টাকা নেন। এই অনুষ্ঠান যেখানে বরপক্ষ ও কনেপক্ষে একে অপরের সাথে পরিচয় পর্ব সারেন। এ সময় কনের বাড়ির আত্মীয়দের বরকে উপহারস্বরূপ কিছু দিতে হয়।

আরও পড়ুন : বিয়ের আগেই মা হচ্ছেন ঋতাভরী

আবার এ একই জিনিস প্রযোজ্য বরপক্ষের জন্য। তবে এ সময় কোনো দামি উপহার নয়, মাত্র ১১ টাকা নিয়েছেন এ তারকা দম্পতি।

বিয়ে শেষে যখন মুম্বই ফিরছেন প্রিয়ঙ্কা মা মধু চোপড়া কিংবা পরিণীতির প্রিয় বান্ধবী সানিয়া মির্জা, ২ জনেই জানান, তারা শুধুই আশীর্বাদ করেছেন নবদম্পতিকে।

আরও পড়ুন : নজর কাড়লেন সুহানা

এ অভিনেত্রী বিয়ের সব পর্ব শেষ হলে নিজের আসন্ন ছবির প্রচারে ফিরবেন। সে কারণে নাকি এ মুহূর্তেই মধুচন্দ্রিমায় যাওয়া হচ্ছে না ‘রাগনীতি’র।


সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা