বিনোদন

বিচারকের আসনে মাহী

বিনোদন ডেস্ক: 'অগ্নিকন্যা'খ্যাত মাহিয়া মাহি ২০১২ সালে 'ভালোবাসার রং' দিয়ে অভিষেক ঘটা এ নায়িকা দীর্ঘদিন সিনেমা থেকে দূরে আছেন। ব্যক্তিজীবন, সংসার, সন্তান আর রাজনীতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী।

আরও পড়ুন: জওয়ানে পারিশ্রমিক নেননি দীপিকা!

দীর্ঘ বিরতি কাটিয়ে অবশেষে শিগগিরই আবারও কাজে ফিরেছেন এ নায়িকা। তবে বিচারক পরিচয়ে ফিরছেন তিনি। একটি স্যাটেলাইট টিভি চ্যানেলের রিয়েলিটি শোর বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানায় তিনি।

দেশের বেসরকারি একটি চ্যানেলে শিগগিরই শুরু হতে যাচ্ছে ‘মিস এভারগ্রিন বাংলাদেশ’ নামের একটি প্রতিযোগিতা। যেখানে একটা নির্দিষ্ট বয়সের অবিবাহিত নারীরা সৌন্দর্য ও মেধার মাধ্যমে নিজেদের যোগ্যতার প্রমাণ দেবেন। এই প্রতিযোগিতার বিচারক হিসেবে দেখা যাবে মাহিয়া মাহিকে।

আরও পড়ুন: বাসায় ফিরলেন সাবিলা

এ প্রসঙ্গে তিনি জানান, আমার জন্য কাজটি একেবারেই নতুন। কিছুটা চ্যালেঞ্জিংও বটে। এর মধ্যে শুরুও করেছি। অনেক মেধাবী আছেন এখানে, তাবে তাদের মধ্য থেকে সেরাদের বাছাই করা সহজ কাজ নয়। তবে বিশ্বাস আছে, সঠিক বিচারটাই করতে পারব।

নিজের ফিটনেস ঠিক করে আবারও সিনেমার শুটিংয়ে ফিরছেন এ নায়িকা। সামনের মাসেই মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে। সেখানে থাকছেন মাহি।

আরও পড়ুন: শুটিং ছেড়ে কলকাতায় ফিরলেন সায়ন্তিকা

এই বিষয়ে এ চিত্রনায়িকা বলেন, ‘ফারিশ (সন্তান) হওয়ার পর নিজেকে আবারও ফিট করতে কিছুটা সময় লেগেছে। আগামী মাস থেকে শুটিং শুরু হবে।’

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা