দুই ছবির নায়িকা দীঘি, নায়ক শান্ত
বিনোদন

দুই ছবির নায়িকা দীঘি, নায়ক শান্ত

বিনোদন ডেস্ক:

দেশের একটি মোবাইল অপারেটরের বিজ্ঞাপনে মডেল হয়ে বেশ সাড়া ফেলেছিল শিশুশিল্পী প্রার্থনা ফারদিন দীঘি। এর পরই ডাক পায় চলচ্চিত্রে। মা দোয়েল ও বাবা সুব্রত—দুজনই চলচ্চিত্রের মানুষ। তাঁদের দেখানো পথেই নেমে পড়ে ছোট্ট দীঘি।

‘চাচ্চু’, ‘দাদী মা’, ‘পাঁচ টাকার প্রেম’সহ একের পর এক হিট ছবি উপহার দিতে শুরু করে সে। একটা সময় তাকে ঘিরেই তৈরি হতো চলচ্চিত্রের গল্প। মাঝখানে অনেক দিন চলচ্চিত্র থেকে দূরে ছিল দীঘি। পড়াশোনা নিয়ে ব্যস্ত সময় পার করেছে। যদিও সেই সময়টা তাকে ঘিরে সংবাদমাধ্যম, এমনকি চলচ্চিত্র-সংশ্লিষ্টরাও ছিল সরব। বারবার শোনা গেছে, শিশুশিল্পী থেকে নায়িকা হয়ে ফিরছেন দীঘি।

এমনও শোনা গেছে, শাকিব খানের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন তিনি। যদিও পরে খবরগুলো গুঞ্জন হিসেবেই রয়ে গেছে। অনেক পরিচালক-প্রযোজক দীঘিকে কাস্টিং করতে চেয়েও পারেননি। শেষ পর্যন্ত সফল হয়েছে শাপলা মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান দীঘিকে দুটি ছবিতে নায়িকা চরিত্রে চুক্তিবদ্ধ করেছেন। এর মধ্যে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ নামের একটি ছবির শুটিংও শুরু হয়েছে। আরেকটির নাম ‘ধামাকা’। দুটি ছবিতেই দীঘির নায়ক শান্ত খান।

দীঘি বলেন, ‘প্রথম থেকেই আমি কোন ছবি করব আর কোনটা করব না তার সিদ্ধান্ত নিতেন মা। মা বেঁচে নেই। এখন আমার সব সিদ্ধান্ত নেন বাবা। শাপলা মিডিয়া এই সময়ে সবচেয়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠান। সেলিম আংকেলও আমাকে মেয়ের মতো স্নেহ করেন। বাবা ভেবে দেখেছেন এই ছবিতে কাজ করলে আমার জন্য ভালো হবে। আমিও বাবার কথায় রাজি হয়েছি।’

শিশুশিল্পী থেকে নায়িকা হয়ে অনেকেই সফল হতে পারেননি। তবে দীঘির ব্যাপারে আশাবাদী প্রযোজক সেলিম খান। তিনি বলেন, ‘বাংলাদেশের আনাচে-কানাচে দীঘির অনেক ভক্ত। তাকে চেনেন না এমন মানুষ কমই পাওয়া যাবে। আমার ধারণা, দীঘিকে নায়িকা রূপে দেখতে চাইবেন তার ভক্তরা। শান্ত ও দীঘি একসময় সফল জুটি হবে বাংলাদেশ চলচ্চিত্রে।’

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা