ফেরদৌস ওয়াহিদ করোনাক্রান্ত
বিনোদন

ফেরদৌস ওয়াহিদ করোনাক্রান্ত

বিনোদন ডেস্ক:

দেশের খ্যাতনামা পপ তারকা ফেরদৌস ওয়াহিদ এক সপ্তাহের বেশি সময় ধরে জ্বরে ভুগছেন। জ্বর হওয়ার পর পরই তার করোনা টেস্ট করানো হয়। প্রথম পরীক্ষার ফল নেগেটিভ আসে।

কিন্তু তার জ্বর কমছিলই না। তাই চিকিৎসকের পরামর্শে গত বৃহস্পিতিবার তাকে রাজধানীর সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে দ্বিতীয়বার গায়কের করোনা টেস্ট করানো হয়।

শনিবার (২২ আগস্ট) এসেছে সেই টেস্টের রেজাল্ট। তাতে দেখা গেছে, করোনাভাইরাসেই আক্রান্ত হয়েছেন সংগীত তারকা হাবিব ওয়াহিদের বাবা ফেরদৗস ওয়াহিদ।

বর্তমানে তিনি সিএমএইচের আইসিইউতে রয়েছেন। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শিল্পীর করোনা পজিটিভ হওয়ার খবরটি শেয়ার করেন গণসংগীত শিল্পী ফকির আলমগীর। তিনি ফেরদৌস ওয়াহিদের দীর্ঘদিনের সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু।

এর আগে শুক্রবার (২১ আগস্ট) ফেরদৌস ওয়াহিদের অবস্থা স্থিতিশীল বলে জানান ছেলে হাবিব ওয়াহিদ। তার ৬৭ বছর বয়সী বাবা কয়েক বছর ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন বলেও জানান হাবিব। ফেরদৌস ওয়াহিদকে সিএমএইচে ভর্তি করানো থেকে শুরু তার সার্বিক দেখভালই করছে তার এই সুযোগ্য ছেলে। অসুস্থ বাবাকে নিয়ে এখন তিনি ভীষণ ব্যস্ত।

প্রসঙ্গত, ৪০ বছরেরও বেশি সময় ধরে গানের জগতে রয়েছেন ফেরদৌস ওয়াহিদ। তার কণ্ঠের গানগুলোর মধ্যে ‘এমন একটা মা দে না’, ‘ওরে আমার লক্ষ্মী সোনা আঁখি’, ‘আগে যদি জানতাম’, ‘মা মুনিয়া’, ‘আমি এক পাহারাদার’, ‘শোন ওরে ছোট্ট খোকা’, ‘আমি ঘর বাঁধিলাম’ ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়া তিনি সিনেমায় অভিনয় করেছেন। কাজ করেছেন পরিচালক হিসেবে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা