মোশাররফ করিম জন্মদিন আজ
বিনোদন

মোশাররফ করিমের জন্মদিন আজ

বিনোদন প্রতিবেদক:

বাংলাদেশে ছোটপর্দার সবচেয়ে জনপ্রিয় তারকাদের অন্যতম মোশাররফ করিমের জন্মদিন আজ।

১৯৭১ সালের ২২ আগস্ট তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। তবে তার পৈত্রিক বাড়ি বরিশালে।

একবিংশ শতাব্দীর প্রথম দুই দশক জুড়ে টেলিভিশনের পর্দায় ব্যতিক্রমী ও শক্তিশালী অভিনয়শিল্পী হিসেবে তিনি সর্বজনস্বীকৃত। বাংলা চলচ্চিত্রেও অভিনয় করেও তিনি দারুণ সমাদৃত হয়েছেন।

তার প্রথম অভিনীত চলচ্চিত্র ‘জয়যাত্রা’। মোশাররফ করিম অভিনীত অন্যান্য সিনেমার মধ্যে রয়েছে ‘রূপকথার গল্প’ (২০০৬), ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭), ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ (২০০৯), ‘প্রজাপতি’ (২০১১), ‘টেলিভিশন’ (২০১৩), ‘জালালের গল্প’ (২০১৫), এবং ‘অজ্ঞাতনামা’ (২০১৬) ও ‘কমলা রকেট’ (২০১৮)।

২০০৮ সালে ‘দেয়াল আলমারি’, ২০১২ সালে ‘জর্দ্দা জামাল’, ২০১৩ সালে ‘সেই রকম চা খোর’ নাটকে অভিনয়ের জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার-এ সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয়শিল্পীর পুরস্কার অর্জন করেন। এছাড়া ২০০৯ সালে ‘হাউজফুল’, ২০১১ সালে ‘চাঁদের নিজস্ব কোন আলো নেই’, ২০১৩ সালে ‘সিকান্দার বক্স এখন বিরাট মডেল’, ২০১৪ সালে ‘সেই রকম পানখোর’, এবং ২০১৫ সালে ‘সিকান্দার বক্স এখন নিজ গ্রামে’ নাটকে অভিনয়ের জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার-এ তারকা জরিপে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয়শিল্পীর পুরস্কার অর্জন করেন। ২০১৫ সালে তিনি পর্তুগালের আভাঙ্কা চলচ্চিত্র উৎসবের ১৯তম আসরে ‘জালালের গল্প’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন।

মোশাররফ করিমের অভিনয়ে দক্ষতা জন্ম নেয় তার স্কুল থিয়েটারে। ১৯৮৬ সালে মাধ্যমিক পাশ করেন তিনি। তখন থেকে তার অভিনয়ের প্রতি ভালোবাসা অন্য মাত্রা নেয়। সেসময় তিনি তারিক আনাম খান'এর 'নাট্যকেন্দ্র' মঞ্চদলে যোগদান করেন। এখনও তিনি এই নাট্যদলের সদস্য।

মোশাররফ করিম ২০০৪ সালের ৭ অক্টোবর রোবেনা রেজা জুঁইকে বিয়ে করেন। জুঁইও নাট্য অভিনয়শিল্পী। তাদের একমাত্র সন্তান রোবেন রায়ান করিম।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা