জি বাংলার নাটকে জ্ঞান ফেরাতে টয়লেটের স্ক্রাবার!
বিনোদন

জি বাংলার নাটকে টয়লেটের স্ক্রাবার!

বিনোদন ডেস্ক:

ভারতের টেলিভিশন চ্যানেল জি বাংলার বেশ জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘কৃষ্ণকলি’। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে এই ধারাবাহিকের একটি দৃশ্য, যা নিয়ে নেটিজেনদের মাঝে চলছে হাসাহাসি।

ধারাবাহিকের যে দৃশ্য নিয়ে এত মাতামাতি তাতে দেখা গেছে, হাসপাতালের বিছানায় বেডে থাকা রোগীকে বাথরুম স্ক্রাবার দিয়ে ইলেকট্রিক শক দিচ্ছেন চিকিৎসকরা। সাধারণত হৃদরোগে আক্রান্ত কোনও রোগীর ক্ষেত্রে যেরকমভাবে শক দেওয়া হয় সেরকম!

গল্প-দৃশ্য সবই ঠিক ছিল, কিন্তু নেটিজেনদের চোখ পড়ে ডাক্তারদের হাতের ওই ‘বিকট বস্তু’, যেটা দিয়ে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছিল! অতঃপর সামাজিক যোগাযোগমাধ্যমে এই দৃশ্য ভাইরাল হতেই এ নিয়ে শুরু হয় মশকরা।

অবশ্য এই ঘটনার জন্য ‘কৃষ্ণকলি’র প্রযোজক সুশান্ত দাস ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নেন। এ বিষয়ে তিনি জানান, ‘দ্রুত কাজ করতে গিয়ে অনেক সময়েই আমরা ‘চিটিং’ করি, প্রকৃত জিনিসের বদলে তার বিকল্প ব্যবহার করে। এটাও সেই রকমই ছিল। পাঁচদিনের কাজ সাতদিনে করতে হচ্ছে। না চাইলেও এ ধরনের ত্রুটি হয়েই যায়।’ সূত্র: আনন্দবাজার পত্রিকা

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা