শাকিব খানের চলচ্চিত্রে ‘গাল্লিবয়’ তবীব!
বিনোদন

শাকিব খানের চলচ্চিত্রে ‘গাল্লিবয়’ তবীব!

বিনোদন ডেস্ক:

র‌্যাপ গান নিয়ে চমকপ্রদভাবে হাজির হয়েছিলেন গাল্লিবয়-খ্যাত জুটি তবীব মাহমুদ ও রানা মৃধা

একের পর এক গান ‍প্রকাশ করে শ্রোতাদের মুগ্ধ করেছেন তারা। সমসাময়িক কথা আর দুজনের উপস্থাপনায় গানের বাজারে আলাদা স্থানও তৈরি করতে সক্ষম হয়েছে এ জুটি।

এতোদিন ইউটিউবে তাদের সফল পদচারণা ছিল। তবে এবার সেটার পরিধি বাড়ছে। কারণ চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এ জুটির অন্যতম গায়ক ও গীতিকবি তবীব মাহমুদ।

শাকিব খান অভিনীত নতুন চলচ্চিত্র ‘নবাব এলএলবি’-এর টাইটেল সং লিখেছেন তিনি। মূলত তার লেখা গানটি পর্দায় গাইবেন শাকিব খান! বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক অনন্য মামুন।

তিনি বলেন, ‘তবীবের গানের কথাতে আমি মুগ্ধ। তাই আমাদের টাইটেল সংটি লেখার জন্য তাকে বলেছি। ইতোমধ্যে আমাদের চুক্তিও হয়েছে। তবে এটা শুধু লিখেছেন তবীব। গাইবেন অন্য কেউ। শিল্পীর নাম এখনও চূড়ান্ত হয়নি।’

জানা যায়, গানটির মাধ্যমে নবাবের পরিচিতি তুলে ধরা হবে। এর প্রথম বাক্যটি এমন- আমি নবাব, ধর্ষিতা বোনেদের হাত।

এদিকে অনন্য মামুন জানালেন ৩০ আগস্ট থেকে শুরু হচ্ছে ছবিটির কাজ। এর কেন্দ্রীয় চরিত্রে আছেন শাকিব খান ও মাহিয়া মাহি। বিশেষ চরিত্রে হাজির হবেন অর্চিতা স্পর্শিয়া। ছবিতে স্ক্রিপ্ট ডিরেক্টর হিসেবে আছেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত নির্মাতা দীপংকর দীপন। এটির গল্প ও পরিচালনায় আছেন অনন্য মামুন।

নবাব এলএলবি’ প্রযোজনা করছে সেলেব্রিটি প্রোডাকশন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা