এবার আসছে ‘স্পাইডার-ওম্যান’
বিনোদন

এবার আসছে ‘স্পাইডার-ওম্যান’

বিনোদন ডেস্ক:

ক্যাপ্টেন মারভেল’ (২০১৯) ও ‘ব্ল্যাক উইডো’র (২০২০) পর নারীকেন্দ্রিক সুপার হিরো নির্ভর আরেকটি ছবি নির্মাণের ঘোষণা দিলো হলিউডের মারভেল স্টুডিওস

শোনা যাচ্ছে, এবার মাকড়সা-মানবী তথা স্পাইডার-ওম্যানকে বড় পর্দায় দেখতে পারবেন দর্শকরা।

নাম চূড়ান্ত না হওয়া নতুন ছবিটি পরিচালনা করবেন অলিভিয়া ওয়াইল্ড। ‘ট্রন: লিগ্যাসি’ (২০১০), ‘কাউবয়েস অ্যান্ড এলিয়েন্স’ (২০১১) ও ‘রাশ’ (২০১৩) ছবিগুলোর সুবাদে অভিনেত্রী হিসেবে তার পরিচিতি দুনিয়াজোড়া।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে মাকড়সার ইমোজি শেয়ার করে পরোক্ষভাবে খবরটি জানিয়েছেন অলিভিয়া নিজেই। ধারণা করা হচ্ছে, স্পাইডার-ওম্যানকে ঘিরেই তৈরি হবে ছবিটি। অনেকের অনুমান সে জেসিকা ড্রু। কারণ মারভেল এন্টারটেইনমেন্টের টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, ‘গুপ্তচর, বেসরকারি গোয়েন্দা ও স্পাইডার-ওম্যান। জেসিকা ড্রু সম্পর্কে আমরা কী বলতে পারি? সত্যি বলতে সে সবই।’

পরিচালনায় অলিভিয়া ওয়াইল্ড পুরোপুরি আনাড়ি নন। গত বছর ‘বুকস্মার্ট’ নামের একটি কমেডি ছবি পরিচালনা করেন ৩৬ বছর বয়সী এই আমেরিকান তারকা। তার সঙ্গে মিলে এর চিত্রনাট্য লিখেছেন কেটি সিলভারম্যান। রাইটার্স গিল্ড অব আমেরিকা অ্যাওয়ার্ডসে এজন্য মনোনয়ন পান তারা।

ইনস্টাগ্রামে একটি স্টোরিতে কেটিকে ট্যাগ করে অলিভিয়া লিখেছেন, ‘আবারও আমরা একত্রিত হলাম। খুব ভালো লাগছে।’

মারভেল কমিকসের জনপ্রিয় চরিত্র ‘স্পাইডার-ম্যান’কে কেন্দ্র করে নির্মিত সিরিজের স্বত্ব সনি পিকচার্সের দখলে। এর সবশেষ কিস্তি ‘স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম’ মুক্তি পায় গত বছর।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা