১০ কোটি টাকার সমঝোতা ৬ লাখে!
বিনোদন

১০ কোটি টাকার সমঝোতা ৬ লাখে!

বিনোদন ডেস্ক:

‘পাগল মন’ গানের অনুমতিহীন ব্যবহারে ক্ষুব্ধ হন গায়িকা দিলরুবা খান। শাকিব খানের ছবি ‘পাসওয়ার্ড’-এ গানটির কিছু অংশ ব্যবহার করায় শিল্পী দিলরুবা খান, গীতিকার কায়সার আহমেদ ও সুরকার আশরাফ উদাস ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠান প্রযোজক শাকিব খানের কাছে।

অবশেষ দুই খান এবার এলেন সমঝোতায়। ১০ কোটি থেকে দুজনে নেমে এলেন মাত্র ৬ লাখ টাকায়।

চলতি বছরের ফেব্রুয়ারিতে শাকিব নিজে দিলরুবা খানের আইনজীবী ওলোরার অফিসে সমঝোতার জন্য বসেছিলেন। তখন দুই লাখ টাকা দিয়ে বিষয়টির সুরাহাও করতে চেয়েছিলেন তিনি। তবে গানের মালিকরা তা মেনে না নেওয়ায় সেটা এবার ৬ লাখে সমাধান হয়েছে বলে নিশ্চিত করেছে একাধিক বিশ্বস্ত সূত্র।

বিষয়টি নিয়ে ‘পাসওয়ার্ড’ ছবির অন্যতম প্রযোজক মো. ইকবাল বলেন, ‘বিষয়টির সুরাহা হওয়ার কথা। তবে এটা নিয়ে বিস্তারিত আমি কিছু জানি না।’

জানা যায়, কোরবানির ঈদের আগের দিন ৩১ জুলাই উভয় পক্ষ বসে বিষয়টির সমাধান করেন। অবশ্য সমঝোতার দিন ছবির প্রযোজক-নায়ক শাকিব নিজে উপস্থিত ছিলেন না। পাঠিয়েছিলেন তিনজন প্রতিনিধি। অপর দিকে গানের পক্ষে এর গীতিকার, সুরকার, গায়িকা ও তাদের আইনজীবী উপস্থিত ছিলেন। সেদিনই ৬ লাখ টাকায় এটির মীমাংসা করা হয়।

বিষয়টি নিয়ে দিলরুবা খান বলেন, ‘৬ লাখ বা ৬০ লাখ টাকাতেও এটির সমাধান হতে পারে। সেটা আপাতত বলা যাবে না। কারণ আমাদের সমঝোতার মূল শর্তই ছিল, গানের সম্মানী নিয়ে আমরা মিডিয়া বা কারও সঙ্গে কথা বলব না। তবে গান নিয়ে দ্বন্দ্বের অবসান হয়েছে।’

অন্যদিকে ইকবাল বলেন, ‘আসলে ভুল-বোঝাবুঝি হয়েছে। আমরা শুরুতে ক্যাসেট কোম্পানির কাছ থেকে অনুমতি নিয়েছিলাম। তখন বুঝতে পারিনি শিল্পী, গীতিকার আর সুরকারের কাছ থেকেও অনুমতি নিতে হবে।’

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা