জন্মদিনে হাসপাতালের বিছানায় ফারুক
বিনোদন

জন্মদিনে হাসপাতালের বিছানায় ফারুক

বিনোদন ডেস্ক:

নায়ক ফারুক। ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা তাকে ভালোবেসে ডাকেন ‘মিয়া ভাই’। চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, ব্যবসায়ী পদবির সঙ্গে যুক্ত হয়েছে সংসদ সদস্য পদটি।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) এই নায়কের জন্মদিন। তবে বিশেষ এ দিনটি ভালো যাচ্ছে না তার। শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে।

জানালেন, রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আছেন তিনি। শরীরে ভীষণ জ্বর।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘প্রচণ্ড জ্বর নিয়ে গত রোববার (১৬ আগস্ট) হাসপাতালে ভর্তি হয়েছি। জ্বর কমার কোনো লক্ষণ নেই। দুবার করোনা টেস্ট করা হয়েছে। দুবারই নেগেটিভ ফল এসেছে। সবাই আমার জন্য দোয়া করবেন।’

হাসপাতালের বিছানায় শুয়েও জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি।

জন্মদিন প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ‘আমি কখনো নিজের জন্মদিন পালন করি না। এর কারণ এই মাসে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। মহান এই মানুষটিকে যে মাসে হারিয়েছি, সে মাসে আনন্দ-উল্লাস করতে আমার মন টানে না। তাই পঁচাত্তরের পর থেকে এ দিনটি আমি নীরবে কাটাই। অনেকে আমাকে শুভেচ্ছা জানান- এটুকুই।’

ফারুক ১৯৪৮ সালের ১৮ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিষেক হয়। আবার তোরা মানুষ হ, লাঠিয়াল, সুজন সখী, নয়নমনি, সারেং বৌ, গোলাপী এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল, দিন যায় কথা থাকে, মিয়া ভাই-সহ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

‘লাঠিয়াল’ ছবির জন্য তিনি ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। আর ২০১৬ সালে আজীবন সম্মাননায় ভূষিত হন। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সফল নায়কদের অন্যতম ফারুক ২০১৮ সাল থেকে সংসদ সদস্যের দায়িত্ব পালন করছেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

ফিলিস্তিনি শিশুদের জন্য ফিফার অভিনব উদ্যোগ

ফিলিস্তিনের পশ্চিম তীরে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে দুটি নতুন ফুটবল...

তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়...

আজ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

চার বিভাগে ভারী বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি স্থলভাগে প্রবেশ করে দুর্বল হতে শুরু করলেও এর প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা