আমার সময় ফুরিয়ে আসছে : কঙ্গনা
বিনোদন

আমার সময় ফুরিয়ে আসছে : কঙ্গনা

বিনোদন ডেস্ক:

বলিউডের নবীন অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই প্রকাশ্যে মুম্বাইয়ের মাফিয়া রাজ নিয়ে কথা বলছেন তিনি। করণ জোহর থেকে রণবীর কাপুর, মহেশ ভাট, আলিয়া ভাট বিরুদ্ধে বিষোদ্গার করতে ছাড়েননি কঙ্গনা রানাউত। তবে এবার হুট করেই এই অভিনেত্রী টুইটারে লিখলেন, 'আমার টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। আমার সময় ফুরিয়ে আসছে'।

টুইটারে সম্প্রতি হ্যাশট্যাগের মাধ্যমে বয়কট কঙ্গনা বলে ক্যাম্পেন চলছে। সোমবার (১৭ আগস্ট) কঙ্গনা টুইট করেন, 'আমার বক্তব্যকে মুম্বাইয়ের মুভি মাফিয়ারা একমাত্রিক ভাবছে। আমার সময় ফুরিয়ে আসছে! যে কোনো মুহূর্তে আমার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। কিন্তু এর মধ্যেও যে সময় বেঁচে আছে সেখানে মুভি মাফিয়াদের কীর্তি সরাসরি প্রকাশ্যে আনার চেষ্টা চালিয়ে যাব আমি।'

ভারতের স্বাধীনতা দিবসে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে ট্রোলের মুখেও পড়েছিলেন কঙ্গনা। টুইটে সেই ট্রোলের জবাব দিয়ে তিনি লিখেছিলেন, 'সবাই ভাবছে যে, আমি মোদিজির প্রশংসা করি বিজেপিতে যোগ দেওয়ার জন্য। আমার বাড়ি কংগ্রেসের বাড়ি। আমার দাদু সারা জীবন কংগ্রেস করেছেন। 'গ্যাংস্টার'-এর পর থেকে রাজনীতিতে যোগ দেওয়ার অফার আমার কাছে আসতেই থাকে। 'মণিকর্নিকা' করার পর আমি বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাবও পেয়েছিলাম। কিন্তু আমি রাজনীতি নয়, অভিনয় নিয়েই থাকতে চাই।'

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৩ট...

নারীদের শরীরে অতিরিক্ত লোমের কারণ

নারীদের শরীরের কিছু অংশে স্বাভাবিকের তুলনায় বেশি লোম দেখা দিলে অনেকেই বিষয়টি...

শ্রীলঙ্কাকে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়

এশিয়ান গেমসে পুরুষ হকিতে টানা দুই ম্যাচ হারের পর জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। শ...

‘আফসানা বানায়া আপনে’তে ফিরল ইমরান-হিমেশ

প্রায় দুই দশক পর আবারও একসঙ্গে দেখা গেল ইমরান হাশমি ও হিমেশ রেশমি...

চীনের জাতীয় দিবসে জামায়াত আমির

গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উপলক্ষে ঢাকায় চীনা দূতাবাস আয়োজিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা