এবার মানিকের ছবিতে চুক্তিবদ্ধ অপু বিশ্বাস
বিনোদন

এবার মানিকের ছবিতে চুক্তিবদ্ধ অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক:

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মুস্তাফিজুর রহমান মানিক এর আগে শাবনূরের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছিলেন। হয়েছিলেন সফল।

নায়িকা মাহিকে সঙ্গে নিয়েও কয়েকটি সিনেমা নির্মাণ করেছেন। এবার অপু বিশ্বাসকে নিয়ে শুরু করছেন তার নতুন ছবি ‘আশীর্বাদ’।

২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত এ চলচ্চিত্রের জন্য গতকাল (১৬ আগস্ট) চুক্তিবদ্ধ হন অপু। ছবিটির যৌথ প্রযোজক জেনিফার ফেরদৌসের উপস্থিতিতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এই স্বাক্ষর অনুষ্ঠান হয়। সিনেমাটি প্রযোজনার পাশাপাশি এই সিনেমার কাহিনি ও চিত্রনাট্যের কাজও করেছেন জেনিফার। সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।

পরিচালক মানিক গণমাধ্যমকে বলেন, ‘আমরা করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আশা করছি, সেপ্টেম্বর থেকেই এর শুটিং শুরু করতে পারব। আপাতত ছবির কেন্দ্রীয় চরিত্র অপু বিশ্বাসের সঙ্গে আমাদের চুক্তি হলো। শিগগিরই নায়কসহ অন্যান্য শিল্পীদের পরিচয় করিয়ে দেবো।’

অভিনয় প্রসঙ্গে নায়িকা অপু বিশ্বাস বলেন, ‘নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি, ভেবে অনেক ভালো লাগছে। লকডাউনের সময় আমরা নিরাপদে ছিলাম, ভালো ছিলাম। তবে আবারও কাজে ফিরতে পারবো- সেটা ভাবিনি। দর্শকরা সবসময় যেভাবে আমার পাশে ছিলেন আশা করছি এবারও তার ব্যতিক্রম হবে না।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৩ট...

নারীদের শরীরে অতিরিক্ত লোমের কারণ

নারীদের শরীরের কিছু অংশে স্বাভাবিকের তুলনায় বেশি লোম দেখা দিলে অনেকেই বিষয়টি...

শ্রীলঙ্কাকে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়

এশিয়ান গেমসে পুরুষ হকিতে টানা দুই ম্যাচ হারের পর জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। শ...

‘আফসানা বানায়া আপনে’তে ফিরল ইমরান-হিমেশ

প্রায় দুই দশক পর আবারও একসঙ্গে দেখা গেল ইমরান হাশমি ও হিমেশ রেশমি...

চীনের জাতীয় দিবসে জামায়াত আমির

গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উপলক্ষে ঢাকায় চীনা দূতাবাস আয়োজিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা