একই দিনে ৯ টিভি চ্যানেলে ‘হাসিনা: আ ডটারস টেল’
বিনোদন

একই দিনে ৯ টিভি চ্যানেলে ‘হাসিনা: আ ডটারস টেল’

বিনোদন ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অসাধারণ এক জীবনচিত্র ‘হাসিনা: আ ডটারস টেল’। আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ও অ্যাপেলবক্স ফিল্মস-এর যৌথ প্রযোজনায় এটি নির্মাণ করেছেন রেজাউর রহমান খান পিপলু।

এই ডকুফিল্মটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ২০১৮ সালের ১৬ নভেম্বর। এরপর বিশ্বের বিভিন্ন উৎসবেও অংশ নেয় ছবিটি। তবে আগামীকাল (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে এবার সেই পরিধি আরও বিস্তৃত হচ্ছে। একই দিনে এটি দেখানো হচ্ছে দেশের ৯টি টিভি চ্যানেলে।

সিআরআই সূত্র জানিয়েছে, আজ ১৪ আগস্ট দিনব্যাপী ছবিটি দেখানো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট (সকাল ১০টা ৫০), এটিএন নিউজ (বেলা ১১টা), চ্যানেল আই (বেলা ১১টা ৩০ মিনিট), একুশে টিভি (বেলা ১২টা), বাংলাদেশ টেলিভিশন (বেলা ৩টা), একাত্তর টিভি (বেলা ৩টা), বিজয় টিভি (বিকাল ৫টা), চ্যানেল টোয়েন্টিফোর (বিকাল ৫টা ৪৫ মিনিট) ও মাছরাঙা’র (সকাল ১১টা ও রাত ১২টা) পর্দায়।

ছবিটি প্রসঙ্গে নির্মাতা রেজাউর রহমান খান পিপলু গণমাধ্যমকে বলেন, ‘এই ডকুফিল্মে যদি প্রধানমন্ত্রীকে দেখতে চান, তবে নিশ্চিত করে বলতে পারি, দর্শক হিসেবে আপনি হতাশ হবেন। পরিচালক হিসেবে ব্যর্থ হবো আমি। কারণ, এখানে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে তুলে ধরার চেষ্টা করেছি, প্রধানমন্ত্রীকে নয়। বাবা-মেয়ের গল্পও বলতে পারেন। যে গল্প আমাদের ভাবাবে, কাঁদাবে, খুশি করবে, গর্বিত হওয়ার কারণ হবে। জাতি হিসেবে আমাদের এই আড়ালে থাকা অসাধারণ গল্পগুলো জানা দরকার। এবং আমি মনে করি এই কাজটি করার মাধ্যমে নির্মাতা হিসেবে জীবনের বড় সুযোগটি পেয়েছি।’

এদিকে ছবিটি মুক্তির পর দেশ-বিদেশে দারুণ প্রশংসা পায়। ছবিটি দেখে মুগ্ধতায় ভাসেন দর্শক-সমালোচকরা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

জানুয়ারিতে স্থানীয় ভোটের পরিকল্পনা ইসির

শিক্ষার্থীদের বার্ষিক ও পাবলিক পরীক্ষা বিবেচনায় আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে...

বারিধারায় গাড়িচাপার ঘটনায় কিশোর সংশোধনাগারে

রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় গাড়িচাপায় নির...

রাষ্ট্রপতি বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন

বঙ্গভবনের সিংহ পুকুরে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফ...

রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৩ট...

নারীদের শরীরে অতিরিক্ত লোমের কারণ

নারীদের শরীরের কিছু অংশে স্বাভাবিকের তুলনায় বেশি লোম দেখা দিলে অনেকেই বিষয়টি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা