ভিকির সাথে প্রেমের বিষয়ে যা বললেন ক্যাটরিনা
বিনোদন

ভিকির সাথে প্রেমের বিষয়ে যা বললেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক:

বলিউড পাড়ায় অনেকদিন ধরেই চলছে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের প্রেমের গুঞ্জন। কান পাতলেই শোনা যায় চুপি চুপি নাকি প্রেম করছেন ক্যাটরিনা আর ভিকি। আর সেই গুঞ্জন এবার যেন আরও স্পষ্ট হয়ে উঠল।

পাপারাজ্জিদের ক্যামেরায় যে ছবি ধরা পড়েছে তাতে দেখা যাচ্ছে, ক্যাটরিনার বাড়ির সামনে গাড়ি থেকে নামছেন ভিকি কৌশল। তার পরনে একটা টি শার্ট আর প্যান্ট। করোনা আবহের জন্য মাস্কে ঢাকা মুখ। এই ছবি প্রকাশ্যে আসতেই ক্যাটরিনা ও ভিকির ভক্তদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। নানা রকমের কমেন্টে বলিউডের এই দুই তারকাকে ভরিয়ে দেন তারা।

ক্যাটরিনা ও ভিকির গুঞ্জন প্রকাশ্যে আসতেই অনেকে জানিয়েছিলেন এই জুটি তাদের ভীষণ পছন্দ। আর তাই এক ভক্ত লিখছেন, ‘আমাদের দিনটা আজ সার্থক! এটা সত্যি ভালোবাসা। অবশেষে বলিউডের সবচেয়ে সুন্দর জুটিকে দেখা গেল।’ এমনই নানা রকম কমেন্টে ক্যাটরিনা ও ভিকি কৌশলকে ভরিয়ে দেন তাদের ভক্তরা।

বহুদিন ধরেই ক্যাটরিনা ভিকিকে নিয়ে বলিউডে নানা রকম গুঞ্জন শোনা যায়। বিশেষত গতবছর দীপাবলির একটি পার্টিতে দুজনকে একসঙ্গে দেখে অনেকেরই এই ধারণা আরও মজবুত হয়। এছাড়াও করণ জোহরের কফি উইথ করণে ক্যাটরিনা ও ভিকি দুজনেই প্রকাশ করেছিলেন যে অভিনেতা হিসেবে তারা পরস্পরকে পছন্দ করেন। আর তারপর থেকেই তাদের ভক্তরা বারবার জানিয়েছেন, তারা চান এই গুঞ্জন যেন সত্যি হয়।

তবে এই গুঞ্জনে ক্যাটরিনা বলেন, ‘প্রেমের গুঞ্জন এখন শোনার অভ্যাস হয়ে গেছে। নিজের প্রেম গুঞ্জন শুনতে ভালোই লাগে। এ নিয়ে আর মন্তব্যের কিছু নেই। যার যা ভাবনা তা ভাবুক। কিছু ঘটলে তারা সবাই জানতে পারবেন।’

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

জানুয়ারিতে স্থানীয় ভোটের পরিকল্পনা ইসির

শিক্ষার্থীদের বার্ষিক ও পাবলিক পরীক্ষা বিবেচনায় আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে...

বারিধারায় গাড়িচাপার ঘটনায় কিশোর সংশোধনাগারে

রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় গাড়িচাপায় নির...

রাষ্ট্রপতি বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন

বঙ্গভবনের সিংহ পুকুরে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা