রিয়া চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ হতো আমিরের!
বিনোদন

রিয়া চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ হতো আমিরের!

বিনোদন ডেস্ক:

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হেফাজতে এখন রয়েছে রিয়া চক্রবর্তীর ফোন। আর তা থেকেই বেরিয়ে আসছে একের পর এক নতুন তথ্য। শুধু মহেশ ভট্টই নয়, রিয়ার যোগাযোগ ছিল বলিউডের নামজাদা বেশ কয়েক জন সুপারস্টারের সঙ্গে, যাদের অন্যতম আমির খান। আর কাদের সঙ্গে ফোন বিনিময় হত রিয়ার?

সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, আমির খানকে একবার ফোন করেছিলেন অভিনেত্রী। আমির তাকে ফোন না করলেও তিনবার মেসেজ করেছিলেন।

শুধু আমিরই নন, রিয়ার কল রেকর্ড বলছে, তার যোগাযোগ ছিল আদিত্য রায় কপূর, শ্রদ্ধা কপূর, রাকুল প্রীত সিংহের সঙ্গেও। রাকুলকে ৩০ বার ফোন করেছিলেন রিয়া। রাকুল তাকে ফোন করেছিলেন ১৪ বার। দু’জনের মধ্যে এসএমএসেরও আদান-প্রদান হয়েছেন। ফোনালাপ হয়েছে ‘আশিকি’ফেম আদিত্য রায় কপূরের সঙ্গেও। তাকে মোট ১৬ বার ফোন করেছিলেন রিয়া। অন্যদিকে আদিত্যমোট সাত বার রিয়াকে ফোন করেছিলেন।

সোনু কি টুইটি কি…’ খ্যাত সানি সিংহের সঙ্গেও কথা হতো রিয়ার। এমনকি, যোগাযোগ ছিল রানাডজ্ঞুবতীর সঙ্গেও। সানিকেসাত বার রিয়া ফোন করেছিলেন। সানি ফোন করেছিলেন চার বার। রানার ক্ষেত্রেও সংখ্যাটা এক। প্রয়াত নৃত্যশিল্পী সরোজ খানকেও ফোন করেন রিয়া। অন্যদিকে আগেই জানা গিয়েছিল, এই বছরে শুধুমাত্র জানুয়ারি মাসেই ১৬ বার কল আদানপ্রদান হয়েছিল রিয়া এবং মহেশ ভট্টের মধ্যে। মহেশকে নয় বার ফোন করেছিলেন রিয়া। আর মহেশ সাত বার।

সুশান্তের মৃত্যু, স্বজনপোষণ ইত্যাদি নিয়ে এখনও পর্যন্ত একটিও বাক্য ব্যয় করেননি বলিউডের তিন খান। রিয়ার কললিস্টে আমির খানকে দেখে কিছুটা অবাক নেটাগরিকদের একাংশ। রিয়ার সঙ্গে যোগাযোগ থাকা সত্ত্বেও আমির কেন নীরব দর্শক? প্রশ্ন অনুরাগীদের। আমির যদিও তার পরবর্তী ছবির শুটের জন্য আপাতত বিদেশে।

এরই পাশাপাশি, সুশান্তের মৃত্যুর আগে এবং পরে রিয়া ‘এইউ’ (AU) নামক এক ব্যক্তিকে ফোন করেছিলেন। ট্রু-কলারে তার নাম দেখা যাচ্ছে ‘এইউ’, যাকে মোট ৪৪ বার ফোন করেছেন রিয়া। আর ইনকামিং কল হয়েছে ১৭ বার। কে এই ‘এইউ ’? সিবিআই এখন‘এউ’-কে খুজছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

জানুয়ারিতে স্থানীয় ভোটের পরিকল্পনা ইসির

শিক্ষার্থীদের বার্ষিক ও পাবলিক পরীক্ষা বিবেচনায় আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে...

বারিধারায় গাড়িচাপার ঘটনায় কিশোর সংশোধনাগারে

রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় গাড়িচাপায় নির...

রাষ্ট্রপতি বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন

বঙ্গভবনের সিংহ পুকুরে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা