টম ক্রুজের শুটিং সেটে আগুন
বিনোদন

টম ক্রুজের শুটিং সেটে আগুন

বিনোদন ডেস্ক:

টম ক্রুজের শ্বাসরুদ্ধকর অভিযানের ফ্র্যাঞ্চাইজি ‘মিশন ইমপসিবল’ সপ্তম কিস্তির শুটিং সেটে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একটি মোটরসাইকেল দুর্ঘটনায় আগুন ধরে যায় ব্যয়বহুল শুটিং সেটে। জানা যায়, তাতে অন্তত ২৬ লাখ ডলার বা প্রায় ২২ কোটি টাকার ক্ষতি হয়েছে।

করোনা মহামারির কারণে এমনিতেই থমকে গিয়েছিল ‘মিশন ইমপসিবল’র শুটিং। কয়েক মাস বন্ধ ছিল টম ক্রুজের ব্যস্ততা। অনেক প্রতকূলতা পেরিয়ে সম্প্রতি যুক্তরাজ্যে শুরু হয় সিনেমাটির কাজ। কিন্তু তাতেও ঘটলো বিপত্তি।

দ্য ডেইলি মেইল জানায়, অক্সফোর্ডশায়ারে শুটিং সেটে একজন স্টান্টম্যানের মোটরসাইকেলে আগুন ধরে যায়। তবে কেউ হতাহত হয়নি। কিন্তু ক্ষতি হয়েছে প্রচুর। ফলে আবারও পিছিয়ে গেল সিনেমার কাজ। আর হতাশ হতে হচ্ছে টম ক্রুজকেও। দুর্ঘটনার সময় তিনি পাশেই আরেকটি দৃশ্যে অভিনয় করছিলেন।

জানা যায়, ছয় সপ্তাহ ধরে ওই স্টান্টের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। তৈরি করা হয়েছে কাঙ্ক্ষিত সেট। আর তাতে খরচ হয়েছে প্রায় ২২ কোটি টাকা। এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল বলে জানিয়েছে সংবাদ সূত্র।

সূত্র জানায়, দুর্ভাগ্যক্রমে হিসাবনিকাশে ত্রুটি ছিল। মোটরসাইকেলের টায়ারের ঘর্ষণে উৎপন্ন তাপের হিসাবটা ভুল হয়েছিল। ফলে কার্ডবোর্ডে আগুন ধরে যায়। সৌভাগ্যক্রমে কেউ আহত হয়নি। কিন্তু এটা সামগ্রিকভাবেই একটা বিপর্যয়। এতে খরচের কথা না হয় বাদই দিলাম। টম ক্রুজ খুব হতাশ হয়ে পড়েছেন। কেউই আর দেরি করতে চাচ্ছেন না।

হলিউডভিত্তিক পত্রিকা ভ্যারাইটি জানায়, ‘মিশন ইমপসিবল’ ফ্যাঞ্চাইজির সপ্তম কিস্তি ২০২১ সালের ২৩ জুলাই মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু নানান প্রতিকূলতায় আপাতত মুক্তির দিন নির্ধারণ করা হয়েছে আগামী বছরের ১৯ নভেম্বর। আর অষ্টম কিস্তি মুক্তি পাওয়ার কথা ছিল ২০২২ সালের ৫ আগস্ট। সেটাও পিছিয়ে নতুন তারিখ নির্ধারিত হয়েছে নভেম্বর ৪, ২০২২।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৩ট...

নারীদের শরীরে অতিরিক্ত লোমের কারণ

নারীদের শরীরের কিছু অংশে স্বাভাবিকের তুলনায় বেশি লোম দেখা দিলে অনেকেই বিষয়টি...

শ্রীলঙ্কাকে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়

এশিয়ান গেমসে পুরুষ হকিতে টানা দুই ম্যাচ হারের পর জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। শ...

‘আফসানা বানায়া আপনে’তে ফিরল ইমরান-হিমেশ

প্রায় দুই দশক পর আবারও একসঙ্গে দেখা গেল ইমরান হাশমি ও হিমেশ রেশমি...

চীনের জাতীয় দিবসে জামায়াত আমির

গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উপলক্ষে ঢাকায় চীনা দূতাবাস আয়োজিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা