জরিপে জনপ্রিয়তার শীর্ষে আরটিভি, দ্বিতীয় দীপ্ত
বিনোদন

জরিপে জনপ্রিয়তার শীর্ষে আরটিভি, দ্বিতীয় দীপ্ত

বিনোদন ডেস্ক:

গত রোজার ঈদের মতো এবারও কোরবানির ঈদের সাতদিনের নানামাত্রিক বিনোদন অনুষ্ঠান ও নাটক প্রচারের মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে বেসরকারি টিভি চ্যানেল আরটিভি

সদ্য প্রকাশিত টিআরপি (টেলিভিশন রেটিং পয়েন্ট) প্রতিবেদনে জানা গেছে, এতে দ্বিতীয় অবস্থানে আছে দীপ্ত টিভি। চ্যানেলটি গত রোজার ঈদে সেরা ১০-এর বাইরে ছিল।

আরটিভির ঈদ আয়োজনে কোনো নাটক বা অনুষ্ঠান পুনঃপ্রচার করা হয়নি। ৩৫টি একক নাটক, সাত পর্বের দুইটি ধারাবাহিক নাটক, তিনটি গানের অনুষ্ঠান, একটি নৃত্যানুষ্ঠান এবং ১৪টি বাংলা চলচ্চিত্র দিয়ে সাজানো হয়েছিল পুরো আয়োজন।

ব্যঞ্জনবর্ণ, আপনার ছেলে কী করে?, ভেজ নন ভেজ, বনলতা ও জোনাকির গল্প- নাটকগুলো দর্শকদের দৃষ্টি কাড়তে সক্ষম হয়।

‘হৈ হৈ রৈ রৈ’ নামের সাত পর্বের ধারাবাহিকটিও ঈদে দর্শকদের মাঝে তৈরি করেছে নতুন রসবোধ।

আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘আমরা সব সময় দর্শকদের পছন্দের প্রতি যত্নশীল। বিনোদনের পাশাপাশি মানুষকে সচেতন করার দিকগুলো আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখি। আমি মনে করি, দর্শক জরিপে শীর্ষে আসায় দর্শকদের প্রতি আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল। সামনের দিনগুলোতেও দর্শকরা আমাদের পাশে থাকবেন, এমনটাই আশা করি।’

দীপ্ত টিভিতে এই ঈদে প্রচারিত হয়েছে ১৪টি বাংলা সিনেমা, তিনটি সাত পর্বের ধারাবাহিক নাটক, ২১টি একক নাটক। যার মধ্যে ছয়টি একক নাটক দীপ্ত টিভির নিজস্ব প্রযোজনায় তৈরি করা হয়েছে। আরও ছিল সাতটি ঘরবন্দি সময়ের গল্পের শর্টফিল্ম এবং সাতটি ঘরবন্দি সম্পর্কের গল্পের শর্টফিল্ম। ছিল বাংলা সিনেমার গান নিয়ে অনুষ্ঠান এবং তুর্কি ধারাবাহিক ‘সুলতান সুলেমান কোসেম’ ও তুর্কি ধারাবাহিক ‘বাহার’।

দীপ্ত টিভির সিইও ফুয়াদ চৌধুরী বলেন, ‘অনেকদিন ধরেই দীপ্ত টিভি টিআরপি রিপোর্টে ওপরের দিকে অবস্থান করছে। সাফল্যের সেই ধারাবাহিকতায় এই ঈদ-উল আযহাতেও বাংলাদেশি চ্যানেলগুলোর মধ্যে ২য় স্থানে অবস্থান করেছে দীপ্ত। আমরা সব সময়ই দর্শক চাহিদার কথা মাথায় রেখে অনুষ্ঠানসূচি সাজাই। এবারও তার ব্যতিক্রম হয়নি।’

নাট্যাঙ্গনের বড় তারকাদের মেলা ছিল দীপ্তর পর্দায়। চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, জাহিদ হাসান, অপূর্ব, নিশো, মেহজাবীন, তানজিন তিশা, শবনম ফারিয়া, নাদিয়া মীম, তাসনুভা তিশাসহ আরও অনেক জনপ্রিয় তারকারা নাটকগুলোতে অভিনয় করেছেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

ফিলিস্তিনি শিশুদের জন্য ফিফার অভিনব উদ্যোগ

ফিলিস্তিনের পশ্চিম তীরে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে দুটি নতুন ফুটবল...

তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়...

আজ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

চার বিভাগে ভারী বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি স্থলভাগে প্রবেশ করে দুর্বল হতে শুরু করলেও এর প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা