বঙ্গবীর কাদের সিদ্দিকীকে নিয়ে চলচ্চিত্র!
বিনোদন

বঙ্গবীর কাদের সিদ্দিকীকে নিয়ে চলচ্চিত্র!

বিনোদন ডেস্ক:

বঙ্গবীর কাদের সিদ্দিকীকে নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র। সাবেক এই সাংসদের অনুমতি নিয়ে এরইমধ্যে শুরু হয়েছে পাণ্ডুলিপির কাজ। ছবিটি নির্মাণ করছেন মামুন খান। তবে নাম এখনও চূড়ান্ত হয়নি বলে জানালেন নির্মাতা।

তিনি বললেন, ‘মহান মুক্তিযুদ্ধে বঙ্গবীর কাদের সিদ্দিকীর ভূমিকা অনস্বীকার্য। আমাদের দেশের জন্য তার অবদানগুলোও উঠে আসবে সেলুলয়েড পর্দায়। ইতোমধ্যে কাদের সিদ্দিকীর কাছ থেকে অনুমতি নিয়েই পাণ্ডুলিপির কাজ শুরু করেছি। করোনার কারণে কাজগুলো ধীর গতিতে এগুচ্ছে। আশা করছি, দ্রুত আমরা শুটিংয়ে যেতে পারব।'

ছবিটি নির্মাণের উদ্দেশ্য নিয়ে এই নির্মাতা আরও বলেন, ‌‘কাদের সিদ্দিকী জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছেন। তিনি সত্যিকারের একজন নায়ক। বর্তমান প্রজন্মের কাছে সে বিষয়গুলো তুলে ধরতেই ছবিটি নির্মাণ করা হচ্ছে। ছবির নাম ও অভিনয় শিল্পীদের তালিকা এখনও চূড়ান্ত করা হয়নি। খুব শিগগিরই এ বিষয়ে সবাইকে জানানো হবে।’

জানা গেছে, ছবিটি প্রযোজনা করছে ড্রিম মেকার ক্রিয়েটিভ স্টেশন। আগামী বছরের শুরু দিকে এটি নির্মাণ শেষ হবে বলে জানান নির্মাতা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

ফিলিস্তিনি শিশুদের জন্য ফিফার অভিনব উদ্যোগ

ফিলিস্তিনের পশ্চিম তীরে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে দুটি নতুন ফুটবল...

তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়...

আজ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

চার বিভাগে ভারী বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি স্থলভাগে প্রবেশ করে দুর্বল হতে শুরু করলেও এর প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা