বিয়ের আগেই মা পূজা ব্যানার্জী!
বিনোদন

বিয়ের আগেই মা পূজা ব্যানার্জী!

বিনোদন প্রতিবেদক:

দীর্ঘ ১২ বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী পূজা ব্যানার্জী। এ বছরই তার বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু করোনা বাধায় আটকে যায় সে বিয়ে। অবশ্য করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই তিনি সাতপাঁকে বাধা পড়বেন। অবশ্য তার আগেই মা হতে চলেছেন পূজা। এখন বিয়েটা তিনি সন্তানের উপস্থিতিতেই করবেন বলে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন কলকাতার এই সুন্দরী।

সংবাদমাধ্যমকে দেয়া ওই সাক্ষাৎকারে পূজা বলেন, ‘আমি যখন ছোট ছিলাম, আমার বরাবরের অভিযোগ ছিল, বাবা-মায়ের বিয়েতে তারা আমাকে দাওয়াত করেননি। কিন্তু আমার সন্তানের সেই অভিযোগ অন্তত থাকবে না। একজন আধুনিক মা হিসেবে সন্তানের উপস্থিতিতেই আমরা সামাজিক বিয়ে করব বলে মনে মনে ঠিক করে নিয়েছি।’

পূজার হবু স্বামীর নাম কুণাল বর্মা। সম্প্রতি নায়িকা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কুণালের সঙ্গে তোলা কয়েকটি অন্তরঙ্গ ছবি শেয়ার করেন। সেখানেই তার বেবি-বাম্প স্পষ্ট হয়ে ওঠে। ২০১৭ সালের ১৬ আগস্ট কুণালের সঙ্গে পূজার আংটি বদল হয়। বিয়ে হওয়ার কথা ছিল চলতি বছরের ১৫ এপ্রিল। কিন্তু করোনার প্রকোপে তা হয়নি। বিয়ের জন্য জমানো টাকা নাকি তারা করোনার ত্রাণ তহবিলে দান করেছেন।

পূজা জানান, বিয়ে নিয়ে তাদের অনেক পরিকল্পনা ছিল। কিন্তু করোনার কারণে সামাজিক বিয়ের অনুষ্ঠান বাতিল করতে হয়েছে। এমনকি, রেজিস্ট্রির দিনে তার মা উপস্থিত থাকতে পারেননি। তাই সন্তানের জন্মের পর সামাজিক বিয়ের অনুষ্ঠান করবেন। তবে নতুন অতিথি কবে আসছে সেটা না জানালেও তিনি আর কূণাল নাকি তাদের সন্তানের নাম এরিমধ্যে ঠিক করে ফেলেছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা