পর্নস্টারকে ৪৪ হাজার ডলার দিতে হচ্ছে ট্রাম্পকে
বিনোদন

পর্নস্টারকে ৪৪ হাজার ডলার দিতে হচ্ছে ট্রাম্পকে

ইন্টারন্যাশনাল ডেস্ক:

পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসকে ৪৪ হাজার ডলার দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্দেশ দিয়েছেন ক্যালিফোর্নিয়ার আদালত।

সোমবার (২৪ আগস্ট) আদালত মার্কিন প্রেসিডেন্টকে এ নির্দেশ দেন।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার একটি আদালতে মামলা করেছিলেন ৪১ বছর বয়সী পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলস। পরে সেই মামলা বাতিল হয়ে যায়। তবে বিচারের সময় স্টর্মি মামলা চালাতে গিয়ে যে টাকা খরচ করেন তা ট্রাম্পকে দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন আদালত।

স্টর্মির দাবি, ২০০৬ থেকে ২০০৭ সালে ট্রাম্প তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরে ট্রাম্প আইনজীবীর মাধ্যমে স্টর্মির সঙ্গে ১ লাখ ৩০ হাজার ডলারের একটি চুক্তি করেন। সেখানে শর্ত ছিল স্টর্মি ট্রাম্পের সঙ্গে সম্পর্কের কথা কাউকে বলবেন না।

তবে বরাবরই বিষয়টি অস্বীকার করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

পরে স্টর্মি আদালতে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেন। আদালত মামলা খারিজ করলেও পর্নো তারকাকে মামলা পরিচালনার ব্যয় দিতে ট্রাম্পকে নির্দেশ দেন। রায়ের পর স্টর্মি টুইট করে লেখেন, আরও একটি জয়!

বছর দু’য়েক আগে নিজের লেখা বইতে ট্রাম্পকে নিয়ে বিস্ফোরক দাবি তুলেছিলেন পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস। নিজের বই ‘ফুল ডিসক্লোসার’-এ স্টর্মি লিখেছিলেন মার্কিন ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প না কি কখনই দেশের রাষ্ট্রপতি হতে চাননি। ট্রাম্পের শয্যাসঙ্গিনী ছিলেন স্টর্মি৷

বইতে লিখেছিলেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌনতায় কোনও সুখই হয়নি তার। এবং ভবিষ্যতে তিনি আর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিছানা শেয়ার করতে চান না।

ড্যানিয়েলস ওই বইয়ে আরও জানিয়েছেন, একটি গল্ফ প্রতিযোগিতায় ডোনাল্ড ট্রাম্পকে প্রথম দেখেছিলেন তিনি। এবং সেখানেই তার সঙ্গে আলাপ হয় বর্তমান মার্কিন প্রেসিডেন্টের। সেদিন লাল রঙের টুপি পড়েছিলেন ট্রাম্প, সে কথাও বইতে উল্লেখ করেছেন তিনি। ওই গল্ফ প্রতিযোগিতার পর ট্রাম্পের পেন্টহাউস-এ নৈশভোজের আমন্ত্রণ পেয়েছিলেন স্টর্মি। সেখানেই না কি তিনি ট্রাম্পের সঙ্গে যৌনতায় লিপ্ত হন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা