অদিতির গলায় ভাটিয়ালির সুর
বিনোদন

অদিতির গলায় ভাটিয়ালির সুর

বিনোদন ডেস্ক:

অদিতি মুন্সি তার শ্রোতাদের জন্য উপহার দিলেন নতুন বাংলা ভাটিয়ালি গান। গানটির সম্পূর্ণ মিউজিক অ্যারেঞ্জমেন্ট ও কম্পোজিশন করেছেন অদিতি নিজে এবং তাঁর টিম। গানটির নাম সোনা বন্ধুরে।

একটি চমক রয়েছে গানের ভিডিও অ্যালবামে। গানটি সম্পূর্ণ ভিডিও শ্যুট করা হয়েছে সাদা কালো রঙের উপর, যা দেখে ৯০ দশকে ফিরে যেতে পারেন যে কেউ।

গানটি সম্পর্কে অদিতি বলেছেন, 'বন্ধু মানে আমার কাছে সে যার কাছে নির্দ্বিধায় সমস্ত কিছু বলা যায়, যার কাছে অকপটে মনের সমস্ত কথা বিশ্বাসের সঙ্গে ভাগ করে নেওয়া যায়, আমাদের প্রত্যেকের জীবনই এরকম এক একজন বন্ধু আছে বা নেই, তাদেরকে উৎসর্গ করছি, আমার এই গানটি।'

সোনা কথার একটি অর্থ হল খাঁটি, বন্ধু মানে যার সঙ্গে একটি আত্মিক এবং মানসিক সুসম্পর্ক গড়ে ওঠে। সম্পূর্ণ গানটির ভিডিওতে অভিনয় করেছেন স্বয়ং অদিতি মুন্সি

যদিও শিল্পীর কথায় তিনি কোনও অভিনয় করেননি। তিনি স্টেজে সাধারণত যেভাবে গান করেন সেটাই শুধুমাত্র ক্যামেরার সামনে করেছেন। এর চেয়ে বেশি কিছু নয়। গানটির সম্পূর্ণ ভিডিওগ্রাফি করেছেন স্বয়ং অদিতি মুন্সির ভাই দীপাঞ্জন মুন্সি।

গানটির সঙ্গে বাংলাদেশের এক অদ্ভুত যোগ রয়েছে, কারণ এই গানটি রচনা করেছেন রাধারমন দত্ত। যে কারণে ওপার বাংলার মানুষদের খুব পছন্দ হবে বলে মনে করছেন অদিতি। এমনিতেই অদিতি বাংলাদেশের মানুষদের আন্তরিকতায় মুগ্ধ, তাই তার এই নতুন গান তাদেরও মন জয় করবে বলে আশা করছেন শিল্পী অদিতি মুন্সি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা