ছবি: সংগৃহীত
বিনোদন

অভিনেত্রী শাবানার জন্মদিন

বিনোদন ডেস্ক : দীর্ঘ ২৬ বছর ধরে চলচ্চিত্র থেকে দূরে আছেন কিংবদন্তি অভিনেত্রী শাবানা। তারপরও ভক্ত ও দর্শকের মানসপটে জ্বলজ্বল করছে তার নাম।

আরও পড়ুন : বলিউডে ৯ বছর পূর্তি কিয়ারার

আজ বৃহস্পতিবার (১৫ জুন) এই কিংবদন্তি অভিনেত্রীর জন্মদিন।

শাবানার আসল নাম আফরোজা সুলতানা রত্না। ১৯৫২ সালের এ দিনে চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তিনি। তবে শাবানা বেড়ে ওঠেন ঢাকায়।

আরও পড়ুন : সুশান্ত সিং রাজপুতের প্রয়াণ দিবস

১৯৬২ সালে মাত্র ১০ বছর বয়সে ‘নতুন সুর’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন শাবানা। তখনও তার শাবানা নামটি আসেনি, রত্না নামেই অভিনয় করতেন।

শাবানার পড়াশোনায় মন ছিল না ছোটবেলা থেকেই। দুরন্তপনায় নিজে মেতে থাকতেন এবং মাতিয়ে রাখতেন বাকি সবাইকে। বাবা-মা তাকে ভর্তি করিয়েছিলেন ঢাকার গেন্ডারিয়া হাই স্কুলে। কিন্তু চঞ্চলা মন, পড়াশোনায় বিন্দুমাত্র আগ্রহ নেই তার। মাত্র ৯ বছর বয়সেই স্কুলের গণ্ডিকে বিদায় জানান শাবানা।

আরও পড়ুন : বিজয় আমার সুখের ঠিকানা

সে সময় সমাজব্যবস্থা এমন ছিল, চঞ্চল মেয়েকে শান্ত-ভদ্র করার একটাই উপায়- তাকে বিয়ে দিয়ে দাও। তার ওপর ছিল পড়াশোনায় অমনোযোগিতা।

কিন্তু তার জীবনের চিত্রনাট্য লেখা ছিল ভিন্ন আঙ্গিকে। রত্না হবেন ঢালিউডের শাবানা তা যেন লিখে রেখেছিলেন বিধাতা।

আরও পড়ুন : ১০ দিনে আয় ২ কোটি!

কিংবদন্তি নির্মাতা এহতেশাম ছিলেন এই অভিনেত্রীর চাচা। তার মাধ্যমেই সিনেমায় আসেন শাবানা। ১৯৬৭ সালে এহতেশাম পরিচালিত উর্দু সিনেমা ‘চকোরী’তে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। এ সিনেমাতেই রত্না থেকে তার নাম শাবানা রাখেন এহতেশাম।

দীর্ঘ ও ঝলমলে ক্যারিয়ারে শাবানা অভিনয় করেছেন প্রায় ৩০০ সিনেমায়। এর মধ্যে রয়েছে বহু দর্শকনন্দিত, ব্যবসাসফল সিনেমার মধ্যে উল্লেখযোগ্য- ‘ভাত দে’, ‘অবুঝ মন’, ‘ছুটির ঘণ্টা’, ‘দোস্ত দুশমন’, ‘সত্য মিথ্যা’, ‘রাঙা ভাবি’, ‘বাংলার নায়ক’, ‘ওরা এগারো জন’, ‘বিরোধ’, ‘আনাড়ি’, ‘সমাধান’, ‘জীবন সাথী’, ‘মাটির ঘর’, ‘লুটেরা’, ‘সখি তুমি কার’, ‘কেউ কারো নয়’, ‘পালাবি কোথায়’, ‘স্বামী কেন আসামি’, ‘দুঃসাহস’, ‘পুত্রবধূ’, ‘আক্রোশ’ ও ‘চাঁপা ডাঙার বউ’ ইত্যাদি।

আরও পড়ুন : শাকিবের বিপরীতে নেহা শর্মা!

শাবানা হলেন বাংলাদেশের সিনেমায় সবচেয়ে সফল ও জনপ্রিয় অভিনেত্রী। তার পরবর্তী প্রজন্মের নায়িকারা তাকেই আদর্শ হিসেবে বিবেচনা করেন।

অনবদ্য অভিনয়ে দর্শকদের যেমন মুগ্ধ করেছেন, তেমনি পুরস্কারের পাল্লাও ভারী করেছেন এই কিংবদন্তি নায়িকা। অভিনেত্রী হিসেবেই তিনি ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

আরও পড়ুন : দোষ থাকলে সংসার চাইতাম না

এছাড়া প্রযোজক হিসেবে ১ বার এবং সর্বশেষ আজীবন সম্মাননাও পেয়েছেন এ নন্দিত অভিনেত্রী। জাতীয় পর্যায়ে এতো বেশি পুরস্কার আর কোনো অভিনেত্রী অর্জন করতে পারেননি।

সেই সাথে তিনি প্রযোজক সমিতি পুরস্কার, বাচসাস পুরস্কার, আর্ট ফোরাম পুরস্কার, নাট্যসভা পুরস্কার, কামরুল হাসান পুরস্কার, নাট্য নিকেতন পুরস্কার, ললিতকলা একাডেমি পুরস্কার ও কথক একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন।

আরও পড়ুন : সার্বিয়া মাতালেন সামান্থা

১৯৭৩ সালে শাবানা বিয়ে করেছেন ওয়াহিদ সাদিককে। তাদের ঘর আলো করে আসে ২ টি কন্যা ও ১ টি পুত্রসন্তান। সংসার সামলেও সিনেমায় একের পর এক চমক দেখিয়েছেন তিনি। তবে ১৯৯৭ সালে অজানা কারণে আচমকাই ঢালিউড থেকে বিদায় নেন শাবানা। এরপর ২০০০ সালে সপরিবারে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে চলে যান।

বর্তমানে সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন এই ঢালিউড কন্যা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা