ছবি : সংগৃহিত
বিনোদন

দোষ থাকলে সংসার চাইতাম না

বিনোদন ডেস্ক: বেশ কিছুদিন প্রেম, লুকিয়ে বিয়ে করলেও দীর্ঘদিন এক ছাদের নিচে থাকতে পারেননি ঢাকাই সিনেমার আলোচিত দম্পতি চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী। এরই মাঝে তাদের সংসারে জন্ম নিয়েছে একটি ফুটফুটে পুত্র সন্তান।

আরও পড়ুন: শাকিবের বিপরীতে নেহা শর্মা!

তবুও এই তারকা স্বামী-স্ত্রী দুজন দুজনের ভিন্ন পথে হেঁটে চলছেন। অভিনেতা শাকিব খান দাবি করছেন, বুবলীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে। যদিও নায়িকা সেটি অস্বীকার করেছেন।

সম্প্রতি শবনম বুবলী একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান, সংসার টিকিয়ে রাখার জন্য সবটুকু চেষ্টাই করেছেন তিনি।

তিনি বলেন, ‘আমি আমার ১০০ ভাগ দিয়ে চেষ্টা করেছি। হয়তো অনেক না বলা কথা বলা হচ্ছে। আমি তার পছন্দের জায়গা থেকে, সে যেভাবে যেভাবে চেয়েছে সেটা ফিল্ম করে হোক, ছেড়ে হোক, কোনো কাজ করে হোক বা না করে হোক, শতভাগ সংসার করে হোক বা পাশাপাশি জব করে হোক—যেভাবে ভালো লাগে, যেটা যেভাবেই শান্তি থাকে, সেভাবেই আমি ট্রাই করেছি এবং ট্রাই করছি। এসব থেকে আমার কাছে মনে হয় সম্মানের জায়গা অটুট থাকুক, এটাই চাই।’

আরও পড়ুন: বলিউডে ৯ বছর পূর্তি কিয়ারার

বুবলী বলেন, ‘আমি আমার জায়গা থেকে একটু আগে যেটা বলেছি, আমার দোষ হলে আমি তাকে নিয়ে এত পজিটিভ থাকতাম না। এতকিছুর পরও আমি তাকে এভাবে সম্মান করতাম না।

কারণ হয়কি, আমরা একটা কথা বলেই থাকি—আপনাকে যে সম্মান করবে আপনি তাকে সম্মান করবেন।’

এ অভিনেত্রী বলেন, ‘অনেকভাবে অসম্মানিত হওয়ার পরও তার প্রতি আমার সম্মান আছে এবং থাকবে। সো, আমার দোষ না বলেই আমি হার্ট অ্যান্ড সোল ট্রাই করেছি, করছি।

আরও পড়ুন: বিজয় আমার সুখের ঠিকানা

আমি আমার জীবন থেকে যদি বলি, আমি অলওয়েজ খুব ঘরকুনো। আমি চেয়েছি সবসময় ঘরটা বাঁচাতে। সেটা যখন আমার ঘর ছিল। সে জায়গা থেকেই তো আমি ট্রাই করেছি বা করছি।’

প্রসঙ্গত, জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালের জুলাই মাসে বুবলীকে বিয়ে করেন শাকিব খান। এরপর তাদের সংসারে শেহজাদ খান বীর নামে জন্ম নেয় একটি পুত্র সন্তান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা