ছবি-সংগৃহীত
বিনোদন

ক্ষমা চাইলেন ‘দ্য কেরালা স্টোরি’র নায়িকা

বিনোদন ডেস্ক : ভারতের হিন্দি ও তেলুগু ভাষার অভিনেত্রী আদা শর্মা। ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি। এই সিনেমা দিয়েই নিজের ক্যারিয়ারে আলোচনায় আসেন তিনি। সিনেমাটিতে তার অভিনয় দর্শকের ব্যাপক প্রশংসা কুড়ায়। তবে সম্প্রতি এই নায়িকা ক্ষমা চেয়েছেন কলকাতার ভক্তদের কাছে। কিন্তু কেন?

আরও পড়ুন : তেলেগু ভাষায় নির্মিত হচ্ছে ‘তাকদীর’

‘দ্য কেরালা স্টোরি’ মুক্তির পর কলকাতায় সিনেমাটি প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরপর সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও কলকাতার একটি সিনেমা হলেও শো পায়নি ‘দ্য় কেরালা স্টোরি’। এদিকে বক্স অফিসে দারুণ আয় করেছে এই ছবি। বিতর্ককে সঙ্গী করে আলোচনা, সমালোচনাতেও টক অফ দ্য টাউন। এতকিছু সত্ত্বেও কলকাতার বহু মানুষ দেখে উঠতে পারেননি পরিচালক সুদীপ্ত সেনের এই বিতর্কিত সিনেমাটি।

সম্প্রতি এই সিনেমা না দেখতে পারার দুঃখ আদা শর্মাকে টুইটে উজাড় করে দিলেন কলকাতার সিনেপ্রেমিরা। কিন্তু তার উত্তরে আদা শুধু ক্ষমাই চাইলেন।

আদাকে উদ্দেশ্য করে এক নেটিজেন লিখেছেন, ‘৫০০ টাকা খরচা করতে পারি এই ছবিটা দেখার জন্য।’

আরও পড়ুন : চুপ থাকা থেকে বের হতে হবে

এর উত্তরে টুইট করে আদা লিখেছেন, ‘আমি খুবই দুঃখিত, নিষেধাজ্ঞা উঠলেও ছবিটা সিনেমা হলে শো পায়নি। সিনেমা দেখানো আমার হাতে নেই।’

প্রসঙ্গত, ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমাটি ২০২৩ সালের ৫ই মে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। পরে ৮ই মে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক ঘৃণা এবং সহিংসতার সাথে সম্পর্কিত যে কোনও ঘটনা প্রতিরোধ করার জন্য এটি করা হয়েছিল বলে রাজ্যে সিনেমা প্রদর্শন নিষিদ্ধ করেছিলেন। তবে বিতর্ক সত্ত্বেও বক্স অফিসে ভালো ফল করেছে ‘দ্য কেরালা স্টোরি’। এখন পর্যন্ত ছবিটির আয় মোট ২০৬ কোটি ৯৭ লাখ ভারতীয় রুপি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা