ছবি: সংগৃহীত
বিনোদন

চুপ থাকা থেকে বের হতে হবে

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণির সংসার এখন ভাঙনের মুখে। দুজনেই তাদের বিয়ের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান। পরীমণির এই কঠিন সময়ে পাশে দাঁড়ালেন অভিনেত্রী অপু বিশ্বাস।

আরও পড়ুন : ‘বিপর্যয়’ আরও শক্তিশালী হবে

এবার পরীকে ভুল না বোঝার আহ্বান জানালেন এই চিত্রনায়িকা।

অপু বিশ্বাস বলেন, পরীকে আমরা সাপোর্ট করি। আমরা যেন তাকে ভুল না বুঝি। প্রতিটি ভুলের পেছনে দুই জনেরই দোষ থাকে। কিন্তু বেলা শেষে মেয়েদেরই দায়ী করা হয়।

আরও পড়ুন : বঙ্গোপসাগরে ৩ নম্বর সতর্ক সংকেত

অভিনেত্রী বলেন, প্রতিটি মেয়েকে তার নিজের জায়গা নিজেকেই তৈরি করে নিতে হয়। মেয়েদের ক্ষেত্রে যেটি হয়, আমি মেয়ে আমি কিছু বলতে পারব না। চুপ করে থাকব। সেখান থেকে বের হয়ে আসতে হবে।

পরীকে এমন পরিস্থিতিতে ভেঙে না পড়ে উদাহরণ হতে বললেন অপু বিশ্বাস।

আরও পড়ুন : ভারতে ৫৭ শতাংশ কম বৃষ্টিপাত

তিনি বলেন, পরীমণি তুমি অনেক স্ট্রং। তুমি আরও ভালো কিছু করো, যেন তোমাকে দেখে আরও ১০ জন শিখতে পারে।

চলতি বছরের শুরু থেকেই রাজ-পরীর সংসারে টানাপোড়েন চলছে। লোক দেখানো ভালো থাকার অভিনয় করলেও দাম্পত্য জীবনে তারা মোটেও সুখী ছিলেন না বলে জানান পরীমণি।

আরও পড়ুন : বাড়বে বৃষ্টিপাত

প্রসঙ্গত, গত ২৯ মে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ৩ অভিনেত্রীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় আবারও সামনে আসে শরিফুল রাজ ও পরীমণির দ্বন্দ্ব।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা