ফাইল ছবি
বিনোদন

পোশাকের দুশ্চিন্তায় সানি লিওন

বিনোদন ডেস্ক: বহু আগেই নীল ছবি ছেড়ে বলিউডে জায়গা করে নিয়েছেন সানি লিওন। সেখানেও অভিনয়ে বুঁদ হয়েছেন দর্শক। আইটেম গানে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। আর তাই যেখানেই সানি লিওন, সেখানেই পরিস্থিতি উত্তাল।

আরও পড়ুন: ‘কপিলা’ রূপে মানসী প্রকৃতি

তবে সম্প্রতি পোশাক নিয়ে ভয় পাচ্ছেন তিনি। যে মেয়ে সাহসী জীবনযাপন করেন। নীল ছবিতে অভিনয় করেছেন, সেই মেয়ে সামান্য পোশাক নিয়ে ভয় পাচ্ছেন!

আসলে ঘটনাটি হচ্ছে, এবারের কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে পা রাখবেন সানি লিওন। এত বড় আয়োজনে নিজেকে ঠিক করে মেলে ধরতে পারবেন কি না, তা নিয়ে প্রথম থেকেই দুশ্চিন্তায় ছিলেন তিনি।

আরও পড়ুন: সাহসী দৃশ্যে আপত্তি!

সম্প্রতি এক সাক্ষাৎকার সানি বলেন, ‘এই প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে এসেছি। আসলে, সবাই কত সুন্দর সুন্দর পোশাক পরে রেড কার্পেটে আসছেন। তাই নিজের পোশাক নিয়ে একটু চিন্তায় আছি। রেড কার্পেট নিয়ে তো ভয় পাচ্ছি খুব। জানি না সব কিছু সামলাতে পারব কি না!’

প্রসঙ্গত, সানি তার নিজের ছবি ‘কেনেডি’র প্রচারে মুম্বাই থেকে কান চলচ্চিত্র উৎসবেগিয়েছেন। সঙ্গে রয়েছেন তার স্বামী ড্যানিয়েল।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা