ছবি-সংগৃহীত
বিনোদন

সাহসী দৃশ্যে আপত্তি!

বিনোদন ডেস্ক : ভারতের মডেল এবং অভিনেত্রী কৃতি শ্যানন। তেলেগু ছবি ‘নেনোক্কাদিন’-এ অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর বলিউডে ‘হিরোপন্তি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেন। বলিষ্ঠ অভিনয় দিয়েই বর্তমানে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিয়েছেন কৃতি। নয় বছরের ক্যারিয়ারে বরেলি কি বরফি, পানিপথ এবং মিমির মতো হিট ছবিতে অভিনয় করে মানুষের মন জয় করেছেন।

আরও পড়ুন : বলিউড অভিনেতার মরদেহ উদ্ধার

এই অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেছিলেন, মায়ের কারণে নাকি অনেক চরিত্রে অভিনয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন তিনি। কারণ তার মা সেই সিনেমাগুলোতে অভিনয়ের জন্য অনুমতি দেননি।

কৃতি জানিয়েছিলেন, করণ জোহরের ‘লাস্ট স্টোরিজ’ ছবিটি নাকি মায়ের কারণে প্রত্যাখ্যান করেছিলেন তিনি। কারণ ছবিতে এমন কয়েকটি দৃশ্য ছিল যেখানে আপত্তি ছিল তার মায়ের।

এ ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পরই লাইমলাইটে আসেন কিয়ারা আদবানি। যদিও কৃতি জানান, এ কারণে তিনি মাকে কোনো কথা শোনাননি। অভিনেত্রী জানান, একবার তিনি মায়ের কাছে ‘রাবতা’ ছবির রোম্যান্সের দৃশ্য লুকিয়ে রেখেছিলেন। কিন্তু পরে তার মা সেই দৃশ্য দেখে খুব রেগে যান।

কৃতি শ্যাননের মা দিল্লি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক। মা-মেয়ের বন্ডিং দুর্দান্ত। কৃতির এক বোনও আছে।

আরও পড়ুন : অবশেষে ক্ষমা চাইলেন নোবেল!

শিগগিরই পৌরাণিক মহাকাব্য রামায়ণের উপর ভিত্তি করে নির্মিত ‘আদিপুরুষ’ ছবিতে সীতার ভূমিকায় দেখা যাবে কৃতিকে। সিনেমাটিতে প্রথমবার প্রভাসের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন অভিনেত্রী। হিন্দি, তেলুগু, তামিল, মালায়লাম এবং কন্নড় ভাষায় ২০২৩ সালের ১৬ জুন মুক্তি পাবে ‘আদিপুরুষ’।

‘আদিপুরুষ’ এখনও পর্যন্ত নির্মিত সবচেয়ে ব্যয়বহুল ভারতীয় চলচ্চিত্রগুলির মধ্যে একটি। আদিপুরুষের বাজেট ৫৫০ কোটি রুপির চেয়েও বেশি। ছবিতে আদিপুরুষ চরিত্রে প্রভাস, সীতা চরিত্রে কৃতি স্যানন এবং লঙ্কেশ চরিত্রে সাইফ আলী খান অভিনয় করেছেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা