ছবি-সংগৃহীত
বিনোদন

জুনে প্রকাশ হবে প্রতীকের 'বাক্সবন্দি'

বিনোদন প্রতিবেদক : বর্তমান সময়ের একজন জনপ্রিয় গায়ক ও গীতিকার প্রতীক ইয়াসির। গানের শুরুটা শখের বসে হলেও তা যেন এখন প্রায় নেশা তার। এ পর্যন্ত নিজ উদ্যেগে বেশ কিছু গান করেছেন গুণী এ শিল্পী। এরই মধ্যে শ্রোতাদের বিভিন্ন ধারা ও প্রজন্মের গান দিয়ে চমকে দিয়েছেন।

আরও পড়ুন : জামিন পেলেন নোবেল

নতুন খবর হলো, খুব শীঘ্রই 'বাক্সবন্দি' নামে তার একটি নতুন গান প্রকাশ হতে চলছে। এ গানটি সাইকেডেলিক রক জনরার। তাসনিম সাদিয়ার কথায় গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন আমজাদ হোসেন। আগামী জুনেই প্রতীক ইয়াসিরের ভেরিফাইড অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজ হবে গানটি। তালকাচারি ষ্টুডিও থেকে রিলিজ হতে যাওয়া গানটির ভিডিওগ্রাফি করেছেন তোফায়েল আহমেদ খান।

ভিন্নধারার গানটি সম্পর্কে প্রতীক ইয়াসির বলেন, এ গানটি নিয়ে আমি খুবই আশাবাদী। গানটি গতানুগতিক গান থেকে ভিন্ন হবে। আশা করি সবার ভালো লাগবে।

তার গানের জগতের শুরুটা হয়েছিল কিশোর বয়সেই। যখন মাত্র অষ্টম শ্রেণিতে পড়তেন তখন 'ফেবলস' নামে একটি ব্যান্ডের কণ্ঠশিল্পী হিসাবে গানের জগতে তার যাত্রা শুরু হয়। তিনি সঙ্গীতের প্রতি ছিলেন মনোযোগী এবং দৃঢ়প্রতিজ্ঞ। এরপর ১৯৯৮ সালে তিনি 'সাউন্ড' নামের একটি ব্যান্ডের যাত্রা শুরু করেন। যার প্রধান কণ্ঠশিল্পী ছিলেন তিনি নিজেই।

আরও পড়ুন : কান চলচ্চিত্র উৎসব, ফ্যাশন শো নয়!

প্রতীক ইয়াসির এবং তার ব্যান্ড 'সাউন্ড' ২০০২-২০০৫ সাল পর্যন্ত কিছু মিক্সড অ্যালবাম প্রকাশ করেছেন , গানের শিরোনাম ছিল 'প্রথম' এবং 'অতীত স্মৃতি'। তিনি দেশ-বিদেশে ২০০টিরও বেশি শো করেছেন। সঙ্গীত ছিল সর্বদা তার প্রথম অগ্রাধিকার এবং এটি ছাড়া তিনি অন্য কোন উপায়ে নিজের অস্তিত্ব কে খুজে পেতেন না।

এরপরও কয়েক বছর বিরতি নিতে হয়েছিল তাকে। পরে ২০১৪ সালে বিদেশ থেকে ফিরে এসে নতুনভাবে শুরু করেন তিনি। এরপর 'এতো পথ', 'তোমার জন্য', 'এবি ম্যাশআপ' এবং 'লাভ ম্যাশআপ' নামে তিনটি ইংরেজি মিউজিক ভিডিওসহ চারটি গান প্রকাশ করেছেন তিনি।

আরও পড়ুন : বড় জিনিসই আমার পছন্দ

এছাড়াও 'থাক না থাক', বাংলা র্যাপ গান 'ঢাকা', 'মন খোঁজে ঠিকানা', 'ভালো লাগে' মেঘ হয়ে বাঁচি, 'অতিত স্মৃতি'সহ বেশকিছু মৌলিক গানও করেছেন এই গুণী শিল্পী। বর্তমানে তিনি 'ব্যান্ড কোস্টস' এর লিড ভোকাল হিসেবে কাজ করছেন। 'ব্যান্ড কোস্টস' এর লাইন আপে আরও আছেন রোকন ইমন, কাজী শিশির ও আরেফিন প্রমূখ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা