ছবি : সংগৃহিত
বিনোদন

কান চলচ্চিত্র উৎসব, ফ্যাশন শো নয়!

বিনোদন ডেস্ক : ‘কান’ পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী চলচ্চিত্র উৎসব। এ উৎসব শুরু হওয়ার সাথে সাথেই ক্যামেরার ঝলকানিতে আর রূপালি জগতের তারকাদের উপস্থিতিতে সবাই মোহিত।

আরও পড়ুন : কানের আলোচিত যেসব সিনেমা

ইতোমধ্যে ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে সারা আলি খান, ম্রুনাল ঠাকুর থেকে মানুষী চিল্লার অনেকেই চলতি বছরের কান উৎসবে রেড কার্পেটে হেঁটে ফেলেছেন।

তবে তারকাদের নানারকম পোশাকে কান উৎসবে হাঁটার বিষয়টি পরিচালক বিবেক অগ্নিহোত্রীর একেবারেই অপছন্দ।

শনিবার (২০ মে) টুইটারে এই বিষয়ে কাশ্মীর ফাইলস খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে রীতিমতো ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।

আরও পড়ুন : কানে ওভারসাইজ পোশাকে ঐশ্বরিয়া

বিবেক অগ্নিহোত্রীর কথায়, কান একটি চলচ্চিত্র উৎসব। কোনওরকম ফ্যাশন শো নয়। কটাক্ষের সুরে বিবেক লেখেন, ‘আপনারা কি জানেন যে কান চলচ্চিত্র উৎসব আসলে একটি চলচ্চিত্র বিষয়ক উৎসব? আমি ভাবলাম বিষয়টা আপনাদের মনে করিয়ে দিই, কারণ হয়তো আপনারা এই উৎসবকে একটি ফ্যাশন শো মনে করেছেন।’

বিবেকের সঙ্গে সহমত পোষণ করেন অভিনেত্রী মীরা চোপড়াও। তার কথায়, তিনি যখন আগের বছর কান উৎসবে গিয়েছিলেন তখন এই প্রবণতা দেখে অত্যন্ত দুঃখিত হয়েছিলেন।

বলিউডের অভিনেতারা শুধুমাত্র কী পোশাক পরলেন তাইই দেখানো হয় মিডিয়ায়, এমনই মন্তব্য মীরার। অন্যান্য দেশের ক্ষেত্রে চিত্রটা সম্পূর্ণ আলাদা, দাবি অভিনেত্রীর।

আরও পড়ুন : কান উৎসবে উর্বশী

চলতি বছরে অভিনেতা বা পরিচালকদের পাশাপাশি ভারতের গায়িকা, খেলোয়াড় এবং উদ্যোগক্তাদেরও প্রতিনিধিত্ব করতে দেখা গেছে কানের রেড কার্পেটে।

কান উৎসবের রেড কার্পেটে কুমার শানুর মেয়ে গায়িকা শ্যানন, ব্যবসায়ী আমন গুপ্তা এবং প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, কান চলচ্চিত্র উৎসব (ফরাসি: le Festival de Cannes) পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী চলচ্চিত্র উৎসব।

আরও পড়ুন : দক্ষিণে পা রাখছেন ঋতুপর্ণা

১৯৪৬ সাল থেকে প্রতি বছর এই উৎসব পালিত হয়ে আসছে। ভেনিস চলচ্চিত্র উৎসব এবং বার্লিন চলচ্চিত্র উৎসবের সাথে কানকেও সবচেয়ে প্রভাবশালী এবং মর্যাদাপূর্ণ উৎসবের সম্মান দেয়া হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা