আর্টস

‘কম জটিল’ হবে ভেনিস চলচ্চিত্র উৎসব

বিনোদন ডেস্ক: ভেনিস চলচ্চিত্র উৎসবের আয়োজকরা করোনাভাইরাসের ডেলটা ভ্যারিয়েন্ট নিয়ে চিন্তিত হলেও আত্মবিশ্বাসের সাথে জানিয়েছেন, কান চলচ্চিত্র উৎসবের চেয়ে কম জটিল হবে ভেনিস চলচ্চিত্র উৎসবের পরিস্থিতি। এক সংবাদ সম্মেলনে ভেনিস চলচ্চিত্র উৎসবের পরিচালক আলবের্তো বারবেরা এই তথ্য জানিয়েছেন।

উৎসবের বিভিন্ন স্থানে বিনামূল্যে করোনা পরীক্ষা করানো যাবে। তবে প্রতিদিন পরীক্ষা করানোর বাধ্যতামূলক থাকবে না। অংশগ্রহণকারীদের পাস-এ স্বয়ংক্রিয়ভাবে কোভিড নেগেটিভ অথবা ভ্যাকসিনেশনের তথ্য উঠবে। আলাদাভাবে প্রমাণ দেখানোর প্রয়োজন হবে না।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়েছে, উৎসবে হলিউডের নামীদামী তারকারা উপস্থিত থাকবেন। রেড কার্পেট মাতাতে দেখা যাবে তাদেরকে।

বারবেরা বলেছেন, আমাদের হাতে একমাস সময় আছে সুন্দরভাবে সব আয়োজন করার জন্য। আশা করছি অতিথিদের কোনো অসুবিধা হবে না। পরিস্থিতি যদি খারাপের দিকে না যায়, তাহলে আমেরিকা ও ইউরোপ সহ বেশিরভাগ দেশ থেকেই অংশ নিতে পারবেন অতিথিরা। তবে তার আগে পাঁচ দিন আইসোলেশনে থেকে কোভিড নেগেটিভ সনদ দেখাতে হবে।

তবে বারবেরা জানিয়েছেন, চীন, ভারত, বাংলাদেশ এবং শ্রীলংকা থেকে কেউ ইতালিতে প্রবেশ করতে পারবে না। ৭৮তম ভেনিস চলচ্চিত্র উৎসব চলবে ১ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা