ফাইল ছবি
বিনোদন

গাছে উঠে পড়লেন মিমি

বিনোদন ডেস্ক: গাছে উঠে জামরুল পাড়ছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে এমন দৃশ্যই দেখা যায়। ভিডিওটি অভিনেত্রী নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।

আরও পড়ুন: জুনে প্রকাশ হবে প্রতীকের 'বাক্সবন্দি'

ভিডিওতে দেখা যায়- রেলিং ঘেঁষে বেড়ে উঠেছে জামরুল গাছ। নিচে দাঁড়িয়ে কয়েকটি জামরুল পাড়েন মিমি। কিছুক্ষণ পর রেলিং বেয়ে উপরে উঠে জামরুল পাড়তে থাকেন।

ভিডিওর ক্যাপশনে মিমি লিখেছেন— ‘সর্বশেষ একটা ডে-অফ মিলেছে। দিনটা নিজের মতো করে কাটালাম।’

জনপ্রিয় অভিনেত্রীকে এমন সাধারণ রূপে দেখে ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘দারুণ, আজকে বাচ্চা রূপটা দেখালে। খুব সুন্দর।’ আরেকজন লিখেছেন, ‘ম্যাম, আপনি এরকম ন্যাচারাল থাকুন।’ কেউ কেউ বলছেন, ‘গেছো মিমি।’

ক্যাপশনে মিমি চক্রবর্তী আরও জানান, লকডাউনের সময়ে জামরুল গাছটি লাগিয়েছিলেন তার বাবা। কয়েক বছরের মধ্যেই গাছটি এত বড় হয়ে গিয়েছে।

আরও পড়ুন: বড় জিনিসই আমার পছন্দ

প্রসঙ্গত, আগামী পূজায় মুক্তি পাবে মিমির পরবর্তী সিনেমা ‘রক্তবীজ’। সিনেমাটিতে তার বিপরীতে রয়েছেন আবির চ্যাটার্জি। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ভিক্টর ব্যানার্জি, অনসূয়া মজুমদার, কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্য, দেবাশিস মণ্ডল প্রমুখ। এটি পরিচালনা করছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা