ছবি-সংগৃহীত
বিনোদন

সড়ক দুর্ঘটনার কবলে আদা শর্মা

বিনোদন ডেস্ক : সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতের বিতর্কিত ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার নায়িকা আদা শর্মা ও পরিচালক সুদীপ্ত সেন। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদেরকে।

আরও পড়ুন : পৃথিবীটা শূন্যতায় ভরে গেল

রোববার (১৪ মে) করিমনগরের হিন্দু একতা যাত্রা অনুষ্ঠানে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। তবে গুরুতর কিছু ঘটেনি বলে টুইট বার্তায় জানিয়েছেন তারা।

দুর্ঘটনার পর একটি টুইট করেন আদা শর্মা। এতে এই অভিনেত্রী লিখেন, ‘দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর অনেক মেসেজ পেয়েছি। আপনারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন তা বুঝতে পারছি। আমাদের টিমের সবাই ভালো আছি। মারাত্মক কোনো দুর্ঘটনা ঘটেনি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।’

আরও পড়ুন : কিংবদন্তি ফারুকের যেসব সিনেমা

সড়ক দুর্ঘটনায় পড়ার পর আর অনুষ্ঠানে যোগ দিতে পারেননি আদা শর্মা। বরং পুরো টিম ফিরে যান বলে জানিয়েছেন সিনেমাটির পরিচালক সুদীপ্ত সেন।

টুইটারে সুদীপ্ত লেখেন, ‘আজ আমাদের যাওয়ার কথা ছিল করিমনগরে, এক জনসভায় যুবক-যুবতীদের ভিড়ে আমাদের ছবিটা নিয়ে কথা হত। কিন্তু হঠাৎ স্বাস্থ্যের অবনতি হওয়ায় যেতে পারলাম না অত দূর। খুব দুঃখিত আমরা। করিমনগরের মানুষের কাছে ক্ষমাপ্রার্থী। ছবিটা বানিয়েছিলাম আমাদের কন্যাদের রক্ষা করতে। দয়া করে পাশে থাকুন।’

আরও পড়ুন : পরিণীতির বাগদানের ছবি প্রকাশ্যে

গত ৫ মে ভারতের ২ হাজার পর্দায় মুক্তি পায় সুদীপ্ত সেন পরিচালিত আলোচিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’। কিন্তু সিনেমাটি তামিল নাডু ও পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করা হয়েছে। তবে মুক্তির প্রথম দিনেই ভালো সাড়া ফেলে সিনেমাটি। তারপর থেকে এ ধারাবাহিকতা বজায় রেখেছে। ৯ দিনে বিশ্ব ব্যাপী সিনেমাটি আয় করেছে ১১৩.২১ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ১৪৭ কোটি ৩৭ লাখ টাকার বেশি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা