ছবি-সংগৃহীত
বিনোদন

শাকিবের ‘প্রিয়তমা’ ইধিকা পাল!

বিনোদন ডেস্ক : শুরু হয়েছে দুই বাংলার জনপ্রিয় নায়ক শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিয়তমা’র শুটিং। এই সিমেনার মধ্যদিয়ে দীর্ঘদিন পর অভিনয়ে ফিরছেন ঢালিউড সুপারস্টার। আগামী ৮ মে থেকে শুটিংয়ে অংশ নেবেন শাকিব। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে ওপার বাংলার অভিনেত্রী ইধিকাকে।

আরও পড়ুন : ছবি পোস্ট করে আলোচনায় শ্রাবন্তী

ইধিকা পাল কলকাতার জনপ্রিয় টিভি অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি নাচেও পারদর্শী এই সুন্দরী। তার প্রথম ধারাবাহিক স্টার জলসার ‘কপালকুণ্ডলা’। এই ধারাবাহিকে ‘পদ্মাবতী’র চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন। পরে জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক ‘রিমলির’ প্রধান চরিত্রে তাকে দেখা যায়।

টিকটকেও বেশ জনপ্রিয় এই তরুণী। তবে সিনেমায় কাজ করা হয়নি তার। শাকিবের নায়িকা হয়েই বড় পর্দায় অভিষেক হবে এই অভিনেত্রীর।

আরও পড়ুন : গায়ে পড়া মানুষ আমার পছন্দ নয়

ইতোমধ্যে বাংলাদেশে আসার ভিসা পেয়েছেন ইধিকা পাল। আগামী ১১ মে ঢাকায় তিনি শুটিংয়ে যোগ দেবেন বলে জানান নির্মাতা হিমেল আশরাফ। তিনি বলেন, ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের নায়িকা ইধিকা পাল। শাকিব ভাই ৮ তারিখে শুটিংয়ে অংশ নেবেন আর ইধিকা যোগ দেবেন ১১ মে।’

আরও পড়ুন : কেন আড়ালে চলে গেছেন ক্যাটরিনা?

আরশাদ আদনানের প্রযোজনায় ও হিমেল আশরাফের পরিচানায় ‘প্রিয়তমা’ সিনেমার কাহিনী প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। ‘প্রিয়তমা’ ছবিটি ভার্সেটাইল মিডিয়ার প্রযোজনায় তৈরি হচ্ছে। আসছে কোরবানি ঈদে সিনেমাটি মুক্তি পাবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা