ছবি-সংগৃহীত
বিনোদন

ছাড়পত্র পেল ‘পাঠান’, মুক্তি ১২ মে

বিনোদন ডেস্ক : অবশেষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলিউড বাদশাহ্ শাহরুখ খানের মেগাহিট সিনেমা ‘পাঠান’।

আরও পড়ুন : ঋতাভরীর লুকে আবেদন ঝরে পড়ছে

বৃহস্পতিবার (৪ মে) সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। ফলে ফলে দেশের প্রেক্ষাগৃহে ‘পাঠান’ প্রদর্শনের আর কোনো বাধা থাকল না।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশে ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুন।

সিনেমাটি মুক্তির বিষয়ে অনন্য মামুন বলেন, “আজ সেন্সর ছাড়পত্র পেলাম। আগামী ১২ মে দেশের হলে ‘পাঠান’ মুক্তি পাচ্ছে।”

আরও পড়ুন : শারীরিক চাহিদা মেটানোর অনেক উপায় আছে

জানা গেছে, ৩২টি সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে ‘পাঠান’ মুক্তি পাচ্ছে। অনন্য মামুন বলেন, ‘যে প্রযুক্তিতে আমরা সিনেমা চালাব, তাতে করে খুব বেশি সক্ষমতা আমাদের নেই। এটা ধীরে ধীরে বাড়বে। এই মুহূর্তে অনেক চাহিদা থাকলেও মাত্র ৩২টি সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে সিনেমাটি মুক্তি দিতে পারছি।’

গত ২৫ জানুয়ারি মুক্তির পর থেকে ভারতীয় সিনেমার ইতিহাসে রেকর্ড গড়ে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’। তখন থেকে ছবিটি সিনেমা হলে দেখার জন্য মুখিয়ে ছিলেন বাংলাদেশের দর্শকেরা । হল মালিকেরাও ‘পাঠান’ চালানোর প্রস্তুতি নিয়ে রেখেছিলেন জোরেশোরে।

আরও পড়ুন : শেহনাজের বাড়ির দাম ৩৮ কোটি

তবে ‘পাঠান’ বিশ্বব্যাপী মুক্তি পেলেও আসেনি বাংলাদেশে। হাজার কোটির ওপরে ব্যবসা করা যশরাজ ফিল্মস প্রযোজিত এ ছবিটি এদেশের বড় পর্দায় মুক্তি দিতে জানুয়ারি থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছিলেন চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন। অবশেষে সেই চেষ্টার সাফল্য এলো।

সাফটা চুক্তির আওতায় গত ১১ এপ্রিল ৫ শর্তে দুই বছরের জন্য ১৮টি হিন্দি চলচ্চিত্র আমদানির অনুমতি দেয় সরকার। তারই প্রেক্ষিতে শাহরুখ খান অভিনীত 'পাঠান' মুক্তি পাচ্ছে দেশে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা