ক্যাটরিনা কাইফ
বিনোদন

কেন আড়ালে চলে গেছেন ক্যাটরিনা?

বিনোদন ডেস্ক: বলিউডের আবেদনময়ী জনপ্রিয় নায়িকা ক্যাটরিনা কাইফ। বলিপাড়ায় কান পাতলেই ক্যাটের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।

আরও পড়ুন: ছাড়পত্র পেল ‘পাঠান’, মুক্তি ১২ মে

২০২১ সালে ভিকি কৌশলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ক্যাটরিনা কাইফ। বিয়ের দেড় বছর পার না হতেই ক্যাটরিনা কাইফের মা হওয়ার গুঞ্জনে তোলপাড় বলিপাড়া। বিয়ের পর থেকেই যেন নিজেকে গুটিয়ে নিয়েছেন ক্যাট। কিন্তু কেন? তা নিয়ে শুরু হয়েছে কানাঘুষো।

এখন আর খুব একটা ক্যামেরার সামনে দেখা যায় না ক্যাটরিনাকে। বিয়ের পর থেকে প্রচারের আলো থেকে সরে গেছেন অভিনেত্রী। তবে কি ভিকির সঙ্গে সমস্যা, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ। তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।

বিয়ের পর কেন অন্তরালে চলে গেলেন ক্যাট? এই প্রশ্ন সবার মুখে মুখে। নতুন গুঞ্জনে ক্যাটরিনার সঙ্গে নাম জুড়েছে প্রাক্তন প্রেমিক সালমানের নাম! ফের সালমান খানকে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়!

আরও পড়ুন: ঋতাভরীর লুকে আবেদন ঝরে পড়ছে

সূত্রের খবর, আর কয়েক মাস পরই মুক্তি পেতে চলেছে যশরাজ ফিল্মস প্রযোজিত 'টাইগার ৩'। টাইগার ফ্রাঞ্চাইজির এই ছবিতে সালমান খানের সঙ্গে অভিনয় করতে চলেছেন ক্যাটরিনা কাইফ।

ছবি নিয়ে আলোচনা চললেও ক্যাটরিনার চরিত্র নিয়ে কোনো খবর প্রকাশ্যে আসেনি। ছবির জন্যই কি এই পন্থা বেছে নিয়েছেন ক্যাটরিনা? তা নিয়ে জল্পনা বেশ। সূত্র : নিউজ১৮

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা