বিনোদন

জয়কে নিয়ে কেক কাটলেন শাকিব 

বিনোদন ডেস্ক : দেশসেরা চিত্রনায়ক শাকিব খানের গতকাল ২৮ মার্চ জন্মদিন ছিল। গুলশানের বাসায় পুত্র আব্রহাম খান জয়কে নিয়ে কেক কাটেন এই নায়ক। বিশেষ এই দিনটিতে ফোন কল, এসএমএস কিংবা সোশ্যাল মিডিয়ায় ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন এই নায়ক।

আরও পড়ুন : সান বক্সের বিশেষ অনুষ্ঠান ‘রোজার ফজিলত’

এ সময়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায়। এসময় অপু বিশ্বাস তার ফেসবুকে জয়ের সঙ্গে কেক কাটার ছবি প্রকাশ করে লিখেছিন, একজন বাবা ও পুত্র হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো বন্ধু। যখন জন্মদিনে তাদের পোশাকের মিল থাকে।

শাকিব খান তার ফেসবুকে লিখেছেন, সকল প্রশংসা জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তার প্রতি, যিনি আপনাদের ভালোবাসায় সিক্ত ও প্রিয় হওয়ার সৌভাগ্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। গতকাল (২৮ মার্চ) আমার জন্মদিনে আপনারা যে ভালোবাসা দিয়েছেন তার কাছে আমি চিরঋণী। আমার বিশ্বাস, আজীবন এই ভালোবাসায় সিক্ত করবেন। আপনাদের নিঃস্বার্থ ভালোবাসা ও দোয়া সঙ্গে নিয়ে বাকি জীবনটা পার করতে চাই।

আরও পড়ুন : আমার লাশ যেন কাউকে না দেখানো হয়

১৯৭৯ সালের (২৮ মার্চ) জন্মগ্রহণ করেন শাকিব খান। তার আসল নাম মাসুদ রানা। জীবনের ৪৩ বসন্ত পেরিয়ে ৪৪ পা রাখলেন তিনি। ‘অনন্ত ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয় ১৯৯৯ সালে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা