ছবি: সংগৃহীত
বিনোদন

একটা চক্র শাকিবকে নিয়ে ওঠেপড়ে লেগেছে

বিনোদন ডেস্ক : ঢালিউড কিং শাকিব খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে উষ্মা প্রকাশ করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। সেই সাথে এ বিষয়ে কিছু যৌক্তিক প্রশ্ন রেখেছেন তিনি।

আরও পড়ুন : ক্রিমিয়ায় ভয়াবহ বিস্ফোরণ

এর আগে শাকিব খানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’এর শুটিংয়ে শিডিউল ফাঁসানো ও সহ-নারী প্রযোজককে ধর্ষণের অভিযোগ তোলেন রহমত উল্লাহ নামে এক প্রযোজক।

নায়ক শাকিব খান এসব অভিযোগকে ‘মিথ্যা ও বানোয়াট’ বলে উল্লেখ করেন। পরবর্তীতে রহমত উল্লাহর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতেপুলিশের শরণাপন্ন হন তিনি।

আরও পড়ুন : সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ম অস্ত্রোপচার

অভিনেতা জানান, রহমত উল্লাহ ঐ ছবির প্রযোজক নন, তার সাথে কোনো চুক্তি হয়নি।

ঐ প্রযোজককে উদ্দেশ্য করে বুবলী প্রশ্ন রেখেছেন, শুটিং চলাকালীন এতো অভিযাগ যখন টের পেলেন উনারা, তাহলে কেনো তখন শাকিব খানকে বাদ দেয়া হলো না? সমিতিতে অভিযোগ করা হলো না? দুই পক্ষের কথা শোনা হলো না?

আরও পড়ুন : রেলস্টেশনের টিভিতে আপত্তিকর ভিডিও

বুবলী লিখেছেন, ২০১৬ সালে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ শুটিং-এর পর ২০১৮ সালে শাকিব খান ‘সুপার হিরো’ নামের আরেকটি সিনেমার শুটিং প্রায় ২০ দিনে শেষ করে আসেন। উনি যদি কোনো ব্যাপারে গিল্টি থাকতেন তাহলে অস্ট্রেলিয়ান পুলিশ তাকে শুটিংকরার অনুমতিই দিতেন না। শাকিব খানও অস্ট্রেলিয়া যেতেন না।

বুবলী আরও বলেন, দেশে হোক বা বিদেশে, যে কেউ যে কারো বিরুদ্ধে অভিযোগ করতেই পারে, খাতায় নাম উঠতেই পারে, কিন্তু আইন তার নিজস্ব গতিতে চলবে।

আরও পড়ুন : গ্রেফতার হতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট!

অভিনেত্রী জানান, কয়েক বছর ধরে দেখছি, একটা চক্র কিছুদিন পরপরই শাকিব খানকে নিয়ে ওঠেপড়ে লাগে, নানা চক্রান্তে মেতে ওঠে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা