বিনোদন

ওটিটিতে আসছে পাঠান

বিনোদন ডেস্ক: বক্স অফিসে একের পর এক নজির গড়েছে শাহরুখ খানের ‘পাঠান’। নিজের তৈরি করা রেকর্ড নিজেই ভেঙেছেন বলিউড ‘বাদশা’। এর মধ্যেই শোনা যাচ্ছে- ওটিটিতে মুক্তি পাচ্ছে পাঠান।

আরও পড়ুন: আবারও শীর্ষে মেহজাবীন

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, চলতি মাসের মধ্যেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে ‘পাঠান’। আর এতে দেখা যাবে সেন্সরকৃত দৃশ্যসহ পুরো সিনেমা।

পরিচালক সিদ্ধার্থ আনন্দ জানিয়েছেন, পাঠানের একটি দৃশ্য, যা ব্যবহার করা হয়নি ছবিতে, হয়তো ওটিটিতে দেখা যাবে।

আরও পড়ুন: ‘মুজিব’ সিনেমার নির্মাতা গুরুতর অসুস্থ

হিন্দি ছবির জগতে সব নজির ভেঙে দিয়ে আকাশছোঁয়া সাফল্য পেয়েছে শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’। বক্স অফিসে ১০০০ কোটির অঙ্ক ছাড়িয়ে গিয়ে নতুন ইতিহাস গড়েছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। নতুন প্রজন্মের অন্যতম সেরা পরিচালক বলেও জনপ্রিয় হয়েছেন তিনি এক ছবিতেই।

আরও পড়ুন: দর্শক আমাকে ভালোবাসে

স্পাই বিশ্বের ছবি ‘পাঠান’ চলতি বছর ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল। শুরু থেকে শেষ দিন অবধি হলগুলো হাউসফুল হয়েছে। এখনও বহু প্রেক্ষাগৃহ থেকে তুলে নেওয়া হয়নি ছবিটি। দিন দিন বাড়ছে বক্স অফিস সংগ্রহের গ্রাফও। তার মধ্যেই এসে গেল ওটিটিতে মুক্তির খবর। ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি মুক্তি পাবে আগামী ২৫ এপ্রিল।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা