বিনোদন

জয় বাংলা কনসার্ট শুরু

বিনোদন ডেস্ক : শুরু হয়েছে তারুণ্যের সমাবেশ ‘জয় বাংলা কনসার্ট’। সপ্তমবারের মত জয় বাংলা কনসার্টের আয়োজন করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর তারুণ্যের প্লাটফর্ম ইয়াং বাংলা।

আরও পড়ুন : মিয়ানমার ইতিবাচক সাড়া দেয়নি

বুধবার (০৮ মার্চ) ঢাকার আর্মি স্টেডিয়ামে কনসার্টের শুরুতে ঢাকার ফুলবাড়িয়ায় বিস্ফোরণে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু-দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক কনসার্টে উপস্থিত আছেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে স্মরণ করে তরুণদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ২০১৫ সাল থেকে ইয়াং বাংলার নিয়মিত আয়োজন এই জয় বাংলা কনসার্ট। চলতি বছরে শবে বরাতের কারণে একদিন পিছিয়ে ৮ মার্চ হচ্ছে জয় বাংলা কনসার্ট।

কনসার্টের শুরুতেই স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের গান ‘আমার দেশ, সব মানুষের’ গেয়ে মঞ্চ মাতায় 'আরেকটি রক ব্যান্ড'; পরে তারা তাদের নতুন অ্যালবাম থেকে 'ঘুম পাড়ানোর গানটি পরিবেশন করে।

আরও পড়ুন : যথেষ্ট প্রস্তুতি নিয়ে পরবর্তী কার্যক্রম

দুবছর পর আর্মি স্টেমিয়ামে তারুণ্যের উচ্ছ্বাসে মাততে মাহফুজুর রহমান রোকন বন্ধুদের সঙ্গে এসেছেন জয় বাংলা কনসার্টে। তিনি বলেন, দুই বছর পর জয় বাংলা কনসার্ট ফিরল। ভীষণ উপভোগ করছি। সবার সঙ্গেই নারীবন্ধু আছে। এখানে নিরাপত্তাও দারুণ। খুব ভাল লাগছে।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ‘সব কটা জানালা খুলে দাও না’ গেয়ে পরিবেশনা শুরু করে ব্যান্ড ‘কার্নিভাল’। তাদের পরপর মঞ্চে ওঠে মেঘদল। মুক্তির মন্দির সোপান তলে দিয়ে শুরু করে। আর শেষে নতুন গান ‘হাওয়ায়’ ভাসায় জনস্রোতকে।

বিকেল সাড়ে ৩টার দিকে কনসার্টস্থলে আসেন বঙ্গবন্ধু-দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক।

এবার নারী দিবস উদযাপনে নারীদের কনসার্টে যোগ দেয়ার আহ্বান জানিয়ে ‘ইয়াং বাংলা’ ফেইসবুক পেইজে আলাদা নিবন্ধনও চালু করে। তাতে সাড়াও মেলে। কনসার্টস্থলে নারীদের উপস্থিতি দেখা যায় চোখে পড়ার মত। নারীদের জন্য করা হয়েছে আলাদা কর্নারও।

আরও পড়ুন : আরও দুই লাশ উদ্ধার, নিহত ২০

প্রসঙ্গত, করোনাভাইরাস মহামারীর কারণে গত দুই বছর আর্মি স্টেডিয়ামে তারুণ্যের এই উচ্ছাস দেখা যায়নি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা