অপু বিশ্বাস
বিনোদন

নারীকে জীবনের যুদ্ধ একাই করতে হয়

বিনোদন ডেস্ক: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নিজের ভাবনার কথা জানালেন ঢালিউড কুইন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

আরও পড়ুন: শাকিবের প্রতি পরীমনির ভালোবাসা

নারীদের সম্মান জানাতে বিশেষ একটি দিন রাখা হয়েছে। এটাকে নারীদের প্রাপ্তি বলেই মনে করেন তিনি।

অপু বিশ্বাস এ প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, ‘আজকের এই দিনে সকল নারীদের অন্তরের অন্তঃস্থল থেকে নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মনে করি সকালটা শুরু হয় নারীদের হাত থেকে। ঘুম থেকে উঠেই নারী তাদের সন্তান, সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। আমি মনে করি নারীরা এখন অনেক বেশি এগিয়ে গেছেন। সাধারণত একজন পুরুষের এগিয়ে যাওয়ার পিছনে একজন নারী থাকেন, আবার একজন মেয়ের এগিয়ে যাওয়ার পেছনে একজন পুরুষ থাকেন।’

তিনি বলেন, বিশেষ বিশেষ ক্ষেত্রে অনেক নারীদের পিছনে কেউ থাকে না। তারাও এগিয়ে যায়। সবাই হয়তো অকোপটে আমাকেই ভাবতে পারেন। এমন ঘটনা অপু বিশ্বাসের ক্ষেত্রেও ঘটেছে। কিন্তু এটা সত্যি কথা আমার সহযোগিতা আমার অনুপ্রেরণা একজন নারী। তিনি আমার মা। আর আজকের দিনে আমার চলার পথে তিনিই আমার পথপ্রদর্শক। বিশেষ করে আমার মেয়ে ভক্ত।

আমি যখন সোশ্যাল মিডিয়ায় দেখি আমার মেয়ে ভক্ত আমাকে বলে আপনি এগিয়ে যান। এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। আমার জায়গা থেকে প্রত্যেকটা দিনই নারী দিবস। সকালে উঠেই প্রত্যেকটা নারীর জীবনে যুদ্ধ শুরু হয়। আমার ক্ষেত্রেও তাই। সন্তান, সংসার, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। এই এগিয়ে চলাটা একাই চলতে হয় প্রত্যেকটা নারীকে। উৎসাহ বা সহযোগিতার হাত হয়তো কেউ কেউ বাড়াতে পারে সেটা স্বল্প সময়ের জন্য। নারীদের জীবনের যুদ্ধটা একাই করতে হয়। নারীদের সম্মানিত করার জন্য নারী দিবস করা হয়েছে। আমি মনে করি, নারীদের জন্য অনেক বড় প্রাপ্তি। সকল নারীদের জন্য রইলো শুভ কামনা।

আরও পড়ুন: ব্যক্তিগত জীবনের জন্য সময় নেই

প্রসঙ্গত, অপু বিশ্বাস ২০০৬ সালে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে পদার্পণ করেন। তিনি ২০০৬ সালে এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন চলচ্চিত্রে প্রধান নায়িকা হিসাবে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। অপু বিশ্বাস ৭২টিরও অধিক চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। কর্মজীবনে তিনি একটি বাচসাস পুরস্কার অর্জন করেছেন এবং ছয়বার মেরিল-প্রথম আলো পুরস্কারে মনোনয়ন লাভ করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা