ছবি: সংগৃহীত
বিনোদন

শাকিবের প্রতি পরীমনির ভালোবাসা

বিনোদন ডেস্ক : নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বড় সন্তান আব্রাহাম খান জয়ের সাথে কথোপকথনের একটি ভিডিও পোস্ট করেছেন ঢালিউড কিং শাকিব খান।

আরও পড়ুন : মরদেহের খোঁজে ডগ স্কোয়াড

ক্যাপশনে শাকিব লিখেছেন, ওমানে শোর আগে আব্রাহামের কল!

বাবা-ছেলের মিষ্টি কথোপকথনের ভিডিওটি দুদিনে ২ লাখের বেশি রিঅ্যাক্ট, প্রায় সাড়ে ৯ হাজার মতো মন্তব্য এবং দেড় হাজারের বেশি শেয়ার হয়েছে।

আরও পড়ুন : দুর্নীতির কারণে নারীর ক্ষমতায়ন বাধাগ্রস্ত

প্রশংসায় ভাসিয়েছেন শাকিব খানের দ্বিতীয় স্ত্রী বুবলীও। তিনি শাকিব খানের আরেক সন্তান শেহজাদ খান বীরের মা।

ভিডিওটি শেয়ার করে বুবলী লিখেছেন, বাবারা তার সব সন্তানদের প্রতিই এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকুক। কারণ একজন বাবা তার সন্তানদের অন্যতম বন্ধু, অভিভাবক ও উত্তম পথপ্রদর্শক।

আরও পড়ুন : হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ল

এদিকে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনিও ভিডিওটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে ৩টি হার্ট ইমোজি দিয়ে ভালোবাসা প্রকাশ করেন।

এর আগে ২০২২ সালের আগস্টে পুত্রসন্তানের মা হন পরীমনি। তাই হয়তো শাকিবের পোস্ট করা ভিডিওটা নজর কেড়েছে এই অভিনেত্রীর। এমন ধারণা করছেন নেটিজেনরা।

আরও পড়ুন : ইতিহাস ভুলে গেলে চলবে না

পরীমনি ফেসবুক থেকেও ঐ ভিডিওটি শেয়ার করেছেন অনেকে।

একজন ভিডিওটি শেয়ার করে লিখেছেন, পরীমনি নিজেও নিজের সন্তান নিয়ে ব্যস্ত আছেন বলেই হয়তো শাকিব খানের সন্তানের ভালোবাসা দেখে আপ্লুত হয়েছেন। তাই তিনি ভিডিওটি শেয়ার করে ভালোবাসা জুড়ে দিয়েছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা