সানাই মাহবুব
বিনোদন

সানাই মাহবুবের নতুন যাত্রা!

সান নিউজ ডেস্ক: এক সময়ের আলোচিত-সমালোচিত মডেল সানাই মাহবুব। বেশ আগে শোবিজ অঙ্গনকে বিদায় জানিয়েছেন সানাই। আপাতত সংসার ও ধর্মে মনোযোগ দিয়েছেন এই অভিনেত্রী।

আরও পড়ুন: সুখবর পেলেন জ্যাকুলিন

গত বছরের ২৭ মে পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের পর ব্যাংকার স্বামী আবু সালে মুসার সঙ্গে রাজধানীর গুলশানে বসবাস করছেন।

এবার অনলাইন ব্যবসায় নামছেন সানাই। শুক্রবার (২৭ জানুয়ারি) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্বামীকে নিয়ে লাইভে আসেন তিনি। এসময় অনলাইনে শাড়ির ব্যবসা শুরুর ঘোষণা দেন এই মডেল।

‘শাড়ি’স বাই সানাই’ শিরোনামে ফেসবুকে পাওয়া যাবে সানাইয়ের বাহারি শাড়ির কালেকশন।

আরও পড়ুন: মানুষের কথা ভাবতে চাইনি!

সানাই বলেন, আমার ভেরিফায়েড পেজ থেকে অনলাইন ব্যবসা শুরু করব; পেজের নাম পরিবর্তন করতে হবে। এজন্য তিন মাস সময় লাগবে। যার কারণে ব্যবসাটি শুরুর জন্য তিন মাস সময় নিয়েছি।

সব ধরণের ক্রেতাদের জন্য শাড়ি নিয়ে আসবেন সানাই। শুধু গুলশান এলাকার জন্য নয়, নিজের প্রতিষ্ঠানের পণ্যটি পৌঁছে দিতে চান ধানমন্ডি বা রাজধানীর অন্য যেকোনো এলাকার বাসিন্দাদের কাছেও।

সানাই আরও বলেন, যেসব বোনেরা অনলাইনে ব্যবসা করছেন তাদের অনুপ্রেরণা দিন। প্লিজ, অনলাইন ব্যবসা নিয়ে কোনো বোনকে কটূক্তি করবেন না। এতে ওই নারী ডিমোটিভেট হতে পারেন। আমি আপনি আশরাফুল মাখলুকাত। মানুষের অনেক শক্তি। আপনার এই শক্তিকে ইতিবাচক কাজে ব্যবহার করুন; এতে একজন মানুষ লাভবান হবেন। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন।

আরও পড়ুন: প্রথম দিনেই পাঠানের ১০ রেকর্ড

প্রসঙ্গত, মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন সানাই মাহবুব। বেশ কয়েকটি গানের মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। ‘ময়নার ইতিকথা’, দেওয়ান নাজমুলের ‘শালবনের মহুয়া’ চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন। কিন্তু তার কোনো সিনেমা এখনো মুক্তি পায়নি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা