দীপিকা পাড়ুকোন
বিনোদন

শাহরুখের সব ছবির নায়িকা থাকতে চাই

সান নিউজ ডেস্ক: দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের নতুন সিনেমা ‘পাঠান’। সিনেমাটিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

আরও পড়ুন: প্রথম দিনেই পাঠানের ১০ রেকর্ড

তাদের জুটি শুরু থেকেই দর্শকের কাছে অনেক জনপ্রিয়। ‘পাঠান’ নিয়ে নানা সমালোচনা চললেও মুক্তির দিনই ভারতীয় সিনেমার অনেক রেকর্ডে নিজের করে নিয়েছে সিনেমাটি। প্রথমদিনই সিনেমাটি দেশ-বিদেশ মিলিয়ে ঝুলিতে পুরেছে প্রায় ১১০ কোটি। শুধু ভারতে সিনেমাটির আয় ৫৫ কোটি। যা পেছনে ফেলেছে ২০২২সালে মুক্তি পাওয়া অ্যাকশন ধর্মী সিনেমা ‘কেজিএফ টু’-কেও। এই সিনেমাটির প্রথম দিনের আয় ছিল ৫৩ কোটি ৯৫ লক্ষ।

পাঠানের ব্যবসার প্রায় অর্ধেক এসেছে পিভিআর, আইনক্স, সিনেপোলিস থেকে, যার পরিমাণ ২৭ কোটির কাছাকাছি। শাহরুখ ‘পাঠান’ সিনেমা দিয়ে পেছনে ফেলেছে তার প্রতিদ্বন্দ্বী আমির খান, সালমান খানকে ও হৃতিক রোশনকেও।

আরও পড়ুন: পাঠান ঝড়ে আক্রান্ত গোটা বিশ্ব

এমনকি শাহরুখ তার নিজের ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমারও রেকর্ড অতিক্রম করেছেন। সিনেমা দুটির প্রথম দিনের ব্যবসার পরিমান ছিল ৪৪ কোটি ৯৭ লক্ষ ও ৩৩ কোটি ১২ লক্ষ।

‘পাঠান’ যে শুধু বক্স অফিস রেকর্ড গড়ছে এমনটাও নয়। সিনেমাটিতে শাহরুখ, দীপিকা, আব্রাহামের অভিনয় এবং ক্যামিও চরিত্রে সালমানের উপস্থিতিও দারুণ প্রশংসিত হচ্ছে দর্শক-সমালোচকদের কাছে।

পাশাপাশি সহকর্মীদের কাছ থেকেও পাচ্ছেন প্রশংসাবাণী। অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বরাবরই যিনি অন্যের সমালোচনা করতে অভ্যস্ত তার মুখ থেকেও ‘পাঠান’ পেল প্রশংসা।

অন্যদিকে দর্শকরা সিনেমাটি দেখার পর সোশ্যাল মিডিয়া সহ নানা মাধ্যমে শাহরুখ-দীপিকার সিনেমা দেখে সন্তুষ্টির কথা জানাচ্ছেন। এমনকি দীপিকার ক্যারিয়ারের সেরা সিনেমাগুলো যে শাহরুখ ছাড়া সম্ভব নয়-এমন মন্তব্যও করছেন অনেকে।

দীপিকা বলেন, শাহরুখের সাথে জুটি মানেই দর্শকের অধিক ভালোবাসা। ক্যারিয়ারে অনন্য অর্জন। তাই শাহরুখের আগামী সব ছবির নায়িকা থাকতে চাই।

যশরাজ ফিল্মস দর্শকদের আগ্রহের কারণে মধ্যরাতেও পুরো ভারতের প্রেক্ষাগৃহে সিনেমাটির শো চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে। এখন পর্যন্ত ভারতে মোট ৫হাজার ৫শ’টি পর্দায় এবং বিশ্বজুড়ে মোট ৮ হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে ‘পাঠান’ ।

আরও পড়ুন: সা রে গা মা চ্যাম্পিয়ন লামা

‘পাঠান’ মুক্তির মধ্য দিয়ে প্রায় ২৫টি বন্ধ হয়ে যাওয়া স্ক্রিনও খুলেছে নতুন করে। অনেকের ধারণা সিনেমাটি ভারতীয় ইন্ডাস্ট্রির মোড় ঘুরিয়ে দেবে। শেষপর্যন্ত ২৫০ কোটি বাজেটের এই সিনেমা আরও কত রেকর্ড নিজের করে নেয় সে ‍দিকেই তাকিয়ে ভক্ত ও সমর্থকরা।

উল্লেখ্য, ‘পাঠান’ নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। এতে একজন ‘র’ এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান। ভিলেন হিসেবে আছেন জন আব্রাহাম। আর নায়িকা দীপিকা পাড়ুকোন। বিশেষ চমক হয়ে দেখা দেবেন সালমান খানও।

সান নিউজ/জেএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা