বিনোদন

প্রথম দিনেই পাঠানের ১০ রেকর্ড

বিনোদন ডেস্ক : শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন অভিনীত পাঠান সিনেমা নিয়ে চলেছে নানা বিতর্ক। অশ্লীলতার অভিযোগ এনে ‘পাঠান’ বয়কটের ডাক দিয়েছিল ভারতের একাংশ জনগন। শাহরুখের পাঠান চালালে থিয়েটার ভাংচুরের হুমকিও দিয়েছিল কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন। কিন্তু সব ছাপিয়ে মুক্তি পেল ‘পাঠান‘। বলিউডের রাজা ফিরলেন রাজার বেশে।

আরও পড়ুন: দুর্নীতির কারণে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে

মুক্তির পর প্রথম দিনেই একের পর এক রেকর্ড গড়ছে বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত ‘পাঠান’। একাধিক বক্স অফিস রেকর্ড গড়েছে সিনেমাটি। বাণিজ্য বিশ্লেষকদের ধারণা সামনের দিনগুলোতে ‘পাঠান’ তার জয়যাত্রা অব্যাহত রাখবে। গড়বে আরও অনেক রেকর্ড।

পাঠানের প্রথম দিনে গড়া রেকর্ডগুলো -
১) হিন্দি সিনেমার বাজারে প্রথম দিন সবচেয়ে বেশি ব্যবসার পরিমাণও ঝুলিতে পুরেছে এই সিনেমা। ঘরোয়া বক্স অফিসে প্রথম দিনে সিনেমাটির হিন্দি ভার্সনের ব্যবসার পরিমাণ ৫৫ কোটি টাকা। অন্যান্য আঞ্চলিক ভাষায় সিনেমাটি প্রথম দিনে ঘরে তুলেছে ২ কোটি টাকা। বিশ্বব্যাপী আয়ের দিক থেকে প্রথম দিনেই সেঞ্চুরি (১০৬ কোটি) হাঁকিয়েছে ‘পাঠান’।

আরও পড়ুন: বিশ্বে প্রথম নাকে দেওয়ার টিকা চালু

২) হিন্দি সিনেমার নিরিখে এখনও পর্যন্ত ‘পাঠান’-ই সবচেয়ে বড় পরিসরে মুক্তি পেয়েছে। প্রথম দিন ছবিটি ভারতে মোট ৫,৫০০টি এবং ভারতের বাইরে ২,৫০০টি পর্দায় মুক্তি পেয়েছে।

৩) এখনও পর্যন্ত শাহরুখ খান অভিনীত সিনেমাগুলোর মধ্যে প্রথম দিনে সবচেয়ে বেশি ব্যবসা করেছে ‘পাঠান’।

৪) শাহরুখের পাশাপাশি জন আব্রাহামের ক্যারিয়ারেও ‘পাঠান’-ই প্রথম দিনের ব্যবসার নিরিখে সব থেকে বড় ছবি।

আরও পড়ুন: র‌্যাবের নিষেধাজ্ঞা রাজনৈতিক বিষয়

৫) দীপিকা পাড়ুকোনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এখনও পর্যন্ত অভিনেত্রীর ক্যারিয়ারে বক্স অফিসে প্রথম দিনে সব থেকে বেশি ব্যবসা করা সিনেমা ‘পাঠান’।

৬) ছুটির দিন নয়, এমন দিনে মুক্তিপ্রাপ্ত সিনেমার তালিকাতেও ব্যবসার অঙ্কে ‘পাঠান’ রয়েছে শীর্ষে।

৭) যশরাজের ‘স্পাই ইউনিভার্স’-এর তৃতীয় সিনেমা হিসেবেও ‘পাঠান’ বক্স অফিসে সবচেয়ে বেশি ব্যবসা করেছে। এর আগে এই ইউনিভার্সের ‘এক থা টাইগার’ এবং ‘ওয়ার’ ছবি দুটোও প্রথম দিনে ব্যবসার নিরিখে নজির গড়েছিল।

আরও পড়ুন: মোটরসাইকেল দুর্ঘটনায় এসআই নিহত

৮) ‘যশরাজ ফিল্মস’-এর ইতিহাসেও সংস্থা প্রযোজিত ছবির ক্ষেত্রে প্রথম দিনে সব থেকে বেশি ব্যবসা করেছে ‘পাঠান’।

৯) এই নিয়ে ‘যশরাজ’-এর তৃতীয় সিনেমা প্রথম দিনেই ৫০ কোটি টাকার বেশি ব্যবসা করল। আগের দুটি সিনেমা ছিল ‘থাগস অব হিন্দুস্তান’ এবং ‘ওয়ার’।

১০) এর আগে পরিচালক সিদ্ধার্থ আনন্দ ‘ব্যাং ব্যাং’ এবং ‘ওয়ার’-এর মতো অ্যাকশন-থ্রিলার সিনেমা উপহার দিয়েছেন। কিন্তু ‘পাঠান’-ই তার ক্যারিয়ারের এখনও পর্যন্ত সিনেমা মুক্তির প্রথম দিনে সব থেকে বেশি ব্যবসা করা সিনেমা।

ভক্তরা তাকিয়ে আছেন আরও কি কি রেকর্ড নিজের করে নেয় পাঠান….

সূত্র : আনন্দবাজার

সান নিউজ/জেএইচ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা