বিনোদন

পাঠান ঝড়ে আক্রান্ত গোটা বিশ্ব

বিনোদন ডেস্ক: বুধবার (২৫) জানুয়ারি ভারতজুড়ে মুক্তি পেয়েছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’। নানা বিতর্ক পাশ কাটিয়ে একের পর এক রেকর্ডের মুখ দেখছে ‘পাঠান’। এ সিনেমা দিয়ে ৪ বছরেরও বেশি সময় পর পর্দায় ফিরতে যাচ্ছেন ভারতের সবচেয়ে বড় সুপারস্টার।

আরও পড়ুন: সিয়ামকে প্রসেনজিতের আহ্বান

নতুন এক রেকর্ড গড়তে যাচ্ছে ‘পাঠান’। বিশ্বজুড়ে ১০০টিরও বেশি দেশে মুক্তি পাবে সিনেমাটি, যা কোনো ভারতীয় চলচ্চিত্রের জন্য সর্বোচ্চ!

ছবি মুক্তির প্রথম দিনই পাঠান বুঝিয়ে দিলো আগামী কয়েক সপ্তাহ বক্স অফিসে রাজত্ব চলবে তারই। বলিউড বাদশাহ শাহরুখ খান আরও একবার নিজের জাত চেনালেন। দর্শকের চাপ সামলাতে ভারতের বিভিন্ন রাজ্যে সকাল ৮টার পরিবর্তে সকাল ৬টা থেকেই শুরু করা হয়েছে পাঠানের ফার্স্ট ডে ফার্স্ট শো।

দর্শকদের অনুরোধে গোটা ভারতের বিভিন্ন অঞ্চলে ৩০০ শো বাড়ানো হয়েছে। ‘পাঠান’ নিয়ে উন্মাদনা এতটাই তুঙ্গে যে, শো টাইম শুরু হচ্ছে সকাল ৭টা থেকে আর শেষ হচ্ছে রাত ১২টারও পর। সব মিলিয়ে ‘পাঠান’ যে দর্শকদের মনে দারুণ জায়গা করে নিয়েছে তা কিন্তু বোঝাই যাচ্ছে।

আরও পড়ুন: মুক্তি পেল ‘পাঠান’

ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশনের ভাইস প্রেসিডেন্ট নেলসন ডি’সুজা জানিয়েছেন, ‘বিদেশী অঞ্চলে যশ রাজ ফিল্মের জন্য সবচেয়ে বেশি পরিসরে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হিসেবে রেকর্ড গড়তে যাচ্ছে পাঠান। প্রকৃতপক্ষে, এটি ভারতীয় চলচ্চিত্রের জন্য বিশ্বব্যাপী সর্বাধিক দেশে মুক্তির রেকর্ড! শাহরুখ খান আন্তর্জাতিকভাবে সবচেয়ে বড় সুপারস্টারদের মধ্যে একজন। সিনেমাটি যে হাইপ বহন করছে তার পরিপ্রেক্ষিতে পাঠানকে সারা বিশ্বে মুক্তি দেওয়ার বিশাল চাহিদা রয়েছে।’

তিনি আরও বলেছেন, ‘করোনা মহামারী পরবর্তীতে থিয়েটার ব্যবসার পুনরুজ্জীবনের কথা মাথায় রেখে পাঠান ১০০টির বেশি দেশে মুক্তি পাবে। এটি যশ রাজ ফিল্মস-এর স্পাই ইউনিভার্সের চতুর্থ সিনেমা। বিদেশী অঞ্চল থেকে পাঠান কতটা আয় করতে পারে, সে সম্পর্কে আমরা খুব উৎসাহী। বছরের শুরুতেই চলচ্চিত্র শিল্পকে চাঙ্গা করতে সক্ষম পাঠান।’

আরও পড়ুন: মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি!

বক্স অফিসের রিপোর্ট অনুযায়ী, বুধবার বিকেল ৫টা পর্যন্ত দেশজুড়ে পাঠানের আয় ৪৫ থেকে ৫০ কোটি টাকা। অন্যদিকে, দক্ষিণ ভারতে এই ছবির তেলেগু ও তামিল ভার্সানও ভালো ব্যবসা করছে। হিসেব বলছে, এই দু’ভাষায় পাঠানের ঝুলিতে রয়েছে ১ থেকে ৩ কোটি টাকা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা