ছবি-সংগৃহীত
বিনোদন

‘পাঠান’ বাংলাদেশে মুক্তি পাচ্ছে না

সান নিউজ ডেস্ক: দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল বুধবার (২৫ জানুয়ারি) বিশ্বের শতাধিক দেশে সাড়ে ৭ হাজারের বেশি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে বলিউড বাদশা শাহরুখ খানের নতুন সিনেমা ‘পাঠান’।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন কিং খান

তবে প্রায় ২৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে না। সাফটা চুক্তির আওতায় সিনেমাটি বাংলাদেশেও একই সময়ে মুক্তি দেওয়া যাবে কি না, মঙ্গলবার (২৪ জানুয়ারি) সে বিষয়ে জরুরি বৈঠক হয় তথ্য মন্ত্রণালয়ে। যেখানে হাজির ছিলেন মন্ত্রণালয়ের শীর্ষ কর্তাসহ চলচ্চিত্রকার কাজী হায়াৎ, হলমালিক ওনার্স অ্যাসোসিয়েশনের অ্যাডভাইজার সুদীপ্ত কুমার দাস প্রমুখ।

বৈঠক শেষে নিশ্চিত হয় কাল (২৫ জানুয়ারি) তো নয়ই, খুব দ্রুত সময়ে ‘পাঠান’ বাংলাদেশে মুক্তি পাচ্ছে না। কারণ, আইনি জটিলতা। ফলে কিছুদিন ধরে চেষ্টা চালানো বাংলাদেশের অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্টের চেষ্টাটাও আলোর মুখ দেখছে না।

এর আগে সিনেমার টিজার মুক্তির পর থেকে নানা কারণে বিতর্ক দানা বেঁধেছিল। কখনও ‘বেশরম রং’ গানে দীপিকা পাড়ুকোনের পোশাকের রং ও ধরন নিয়ে বিতর্ক। কখনও আবার ছবি মুক্তি নিয়ে বজরং দলের একের পর এক হুমকি। ছবি মুক্তির সপ্তাহ কয়েক আগে থেকেই বিতর্কের কারণে কোণঠাসা ছিলেন নির্মাতারা।

আরও পড়ুন: বিবাহবার্ষিকীতে পরিমনির উপহার

কিন্তু অগ্রিম বুকিংয়ের সংখ্যা দেখে ‘পাঠান’ সংশ্লিষ্টরা যেন প্রাণ ফিরে পেলেন। নির্ধারিত সময়ের আগেই শুরু হয়েছে অগ্রিম বুকিং। তাতে দেখা যাচ্ছে ইতোমধ্যে ১ লাখের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। সিনেমা ব্যবসায়ীদের ধারণা, এই ছবি মুক্তির দিন ৩০ কোটি টাকার বেশি ব্যবসা করবে। তাদের ইঙ্গিত, মুক্তির পর বিশ্বব্যাপী ৩০০ কোটি টাকা ব্যবসা করতে এই ছবির সময় লাগবে সপ্তাহ খানেক।

উল্লেখ্য, ‘পাঠান’ নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। এতে একজন ‘র’ এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান। ভিলেন হিসেবে আছেন জন আব্রাহাম। আর নায়িকা দীপিকা পাড়ুকোন। বিশেষ চমক হয়ে দেখা দেবেন সালমান খানও।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা