বিনোদন

বিবাহবার্ষিকীতে পরিমনির উপহার

বিনোদন ডেস্ক : বিবাহবার্ষিকীতে রাজের জন্য যে বিশেষ উপহার রেখেছেন তা জানালেন পরিমনি।

আরও পড়ুন : আঙ্কেল প্রচণ্ড ভালো মানুষ

রোববার (২২ জানুয়ারি) রাজ ও পরিমনির প্রথম বিবাহবার্ষিকী ছিল ।

পরী জানান, ‘কীভাবে পরস্পরকে সারপ্রাইজ দেব, তা নিয়ে একটা ভাবনা তো আছেই। বিবাহবার্ষিকীতে রাজের জন্য বিশেষ একটা উপহার অবশ্য আছে।’

তিনি বলেন, ‘ ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ মুক্তি পেয়েছে। আমি এখনো দেখিনি। আজ আমার ও রাজের জন্য বিশেষ দিন। সন্ধ্যায় নিজে টিকিট কেটে রাজকে আমার সিনেমা দেখাব। এটি বিবাহবার্ষিকীতে রাজের জন্য উপহার।’

এদিকে কিছুদিন আগেও রাজ-পরীর সংসার ভাঙার খবরে ভাসে পুরো মিডিয়া পাড়া। এরপর আর একসঙ্গে দেখা যায়নি তাদের। শেষ পর্যন্ত সংসার ভাঙা থেকে বেরিয়ে এসে একে অপরের হাত ধরেছেন দুই তারকা। দীর্ঘদিন পর শনিবারে (২২ জানুয়ারি) আবার একসঙ্গে দেখা দিলেন তারা। সন্তান রাজ্যকে সঙ্গে নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দিলেন পরী-রাজের পরিবার।

আরও পড়ুন : খোলামেলা পোশাক অনেকের ভালো লাগে!

প্রসঙ্গত, ‘গুণিন’ সিনেমায় কাজ করার সময় রাজের সঙ্গে দেখা হয় পরিমনির। সাত দিনের মাথায় ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন এই তারকা জুটি। এর পর ২২ জানুয়ারি জমকালো আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তারা।

সান নিউজ/এনজে/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা