ছবি : সংগৃহিত
বিনোদন
প্রথম দিকে একটু পাগলামি করেছে

রাজ আমার জীবনের রাজা!

বিনোদন ডেস্ক : বিচ্ছেদের চূড়ান্ত ধাপ থেকে সুখের সংসারে ফিরছেন ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত ও বিতর্কিত প্রভাবশালী জনপ্রিয় নায়িকা পরীমনি।

আরও পড়ুন : সুকেশ আমার জীবনটা নষ্ট করে দিয়েছে

অবশেষে অভিনেত্রীর দাম্পত্যজীবনে শান্তি ফিরেছে। স্বামী ও সন্তানকে নিয়ে এখন সুখে বসবাস করছেন। পরীমনি সব কিছু ঠিক হতেই জানালেন, রাজ তাকে নাকি রানির মতো রেখেছেন।

বুধবার (১৮ জানুয়ারি) পরীমনি নিজের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এর প্রচারে বের হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বামী রাজের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তিনি।

আরও পড়ুন : ঢাকা শহর বাঙালিত্বকে ধারণ করে

পরীমনি বলেন, রাজ হলো আমার জীবনের রাজা। আমাকে ও রানির মতোই রেখেছে। রাজ পুরো বাচ্চাদের মতো এসে ‘সরি’ বলে।

অভিনেত্রী আরও বলেন, ওর সবটাই ভালো, কোনটা যে খারাপ বলি। সে জন্যই তো সাত দিনের মাথায় বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। মানুষটা ভালো না হলে কি ওকে নিয়ে সংসার করার কথা ভাবি?

আরও পড়ুন : আজ চলচ্চিত্র উৎসব মাতাবে ‘দামাল’

গত সপ্তাহে দুজনের মধ্যকার মনোমালিন্য নিয়ে পরীমনি বলেছিলেন, প্রথম দিকে রাজ একটু পাগলামি করেছে। কিন্তু আস্তে আস্তে ও নিজের ভুল বুঝতে পারছে।

আরও পড়ুন : বিজয়-রাশমিকার রেকর্ড

প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ করেন ২০২২ সালের ১০ জানুয়ারি। একই দিন ঘোষণা করেন— সন্তান আসছে তাদের ঘরে। ২০২২ সালের ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন রাজ-পরী।

সান নিউজ/এসএম/এইচএন/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা