ছবি : সংগৃহিত
বিনোদন
রবীন্দ্রসংগীত শিল্পী সুমিত্রা সেন

আজ ভোরে মা চলে গেলেন

সান নিউজ ডেস্ক : জনপ্রিয় রবীন্দ্রসংগীত শিল্পী সুমিত্রা সেন মারা গেছেন। মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে তিনি নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুন : বেশরম বিতর্ক, আটকে গেল পাঠান!

মঙ্গলবার ভোরে সুমিত্রা সেনের মেয়ে শ্রাবণী সেন ফেইসবুকে মায়ের মৃত্যুর খবর জানিয়ে লেখেন, ‘‘আজ ভোরে মা চলে গেলেন”।

সূত্র হতে জানা যায়, সংকটজনক অবস্থাতেই ছিলেন এই বর্ষীয়ান জনপ্রিয় শিল্পী। শনিবার (৩১ ডিসেম্বর) সুমিত্রা সেনের শারীরিক অবস্থার অবনতি হয়। ৮৯ বছর বয়সী এ শিল্পী দীর্ঘদিন ধরেই ব্রঙ্কোনিউমোনিয়ায় ভুগছিলেন। তার শ্বাসকষ্টও ছিল।

আরও পড়ুন : আলিয়াকে গুলি করে হত্যা

চিকিৎসকরা জানিয়েছিলেন নিউমোনিয়া থেকেই তার শরীরে আনুষঙ্গিক জটিলতা সৃষ্টি হয়েছে। এছাড়াও বার্ধক্যের নানা জটিলতায় ভুগছিলেন সুমিত্রা।

রোববার (১ জানুয়ারি) তাকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (২ জানুয়ারি) রাতে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসা হয়েছিল।

আরও পড়ুন : শাকিব-বুবলি নতুন সুখবর!

এদিকে বাড়িতে রেখেই তার চিকিৎসা চলবে বলে সিদ্ধান্ত নিয়েছিলেন পরিবারের সদস্যরা । সেখানেই মঙ্গলবার ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

আরও পড়ুন : তুনিশা’র প্রাক্তন প্রেমিক গ্রেফতার

প্রসঙ্গত, সুমিত্রা সেনের দুই কন্যা ইন্দ্রাণী সেন ও শ্রাবণী সেনও রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন। মায়ের কাছ থেকেই দুই মেয়ে গানের শিক্ষা পান।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা